• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

রাঙামাটিতে বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে ১২ জনকে জরিমানা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Sep 2019   Saturday

শুক্রবার দিবাগত রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে ডিবি পুলিশের তিনটি টিম শহরের নাম করা জুয়ার আসর বসানো ক্লাবগুলোতে হানা দেয়। এ অভিযানে শহরের ট্রাইবেল আদাম এলাকার ব্রাদার্স স্পোটিং ক্লাব থেকে ক্ষমতাসীন দলের প্রথমসারির এক নেতা ও একজন কাস্টমস ইন্সপেক্টরসহ ১১ জন ও রিজার্ভ বাজারের রাইজিং স্টার ক্লাব থেকে একজনসহ মোট ১২জনকে ১শ’ টাকা করে মোট ১২শ’ টাকা জরিমানা করা হয়।

 

রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এবং পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর এর নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ছুফি উল্লাহ’র প্রত্যক্ষ তত্বাবধানে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পল্লব হোম দাশ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিরাজুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম ও রাঙামাটি ডিবি পুলিশের ইন্সপেক্টর হুমায়ুন কবিরের নেতৃত্বে একযোগে সবক্লাবে এই সাড়াঁশি অভিযান পরিচালনা করা হয়।

 

এদিকে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্লাবগুলোতে অবৈধ কার্যকলাপরতদের অনেকেই দৌড়ে, কেউ কাপ্তাই লেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে জুয়া ও মদ্যপানরত অবস্থায় আটক ১২ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয় এবং বিভিন্ন প্রকার দেশীয় ও বিদেশী মদ, জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ জানান, জুয়া ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে, সামাজিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। প্রকাশ্যে বঙ্গীয় জুয়া আইন ১৮৬৭’র ৪ ধারায় এদের জরিমানা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ