• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো সম্মানে ভুষিত করায় রাঙামাটিতে স্বাস্থ্যকর্মীদের আনন্দ র‌্যালী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2019   Thursday

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক গ্লোবাল অ্যালায়েন্স অব ভ্যাকসিনস এন্ড ইমিউনাইজেশন (গ্যাভী) কর্তৃক ভ্যাকসিন হিরো সম্মানে ভুষিত হওয়ায় বৃহস্পতিবার রাঙামাটিতে আনন্দ র‌্যালী করেছে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মীরা।


জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক পূর্ণ বিকাশ চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন রাঙামাটি জেলা শাখার সভাপতি মুরতী বিকাশ চাকমা, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির সভাপতি কিরন ধর চাকমা, বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাসির ও আমিনুর রহমান। আলোচনাসভা শেষে স্বাস্থ্য বিভাগের কর্মীরা একটি শুভেচ্ছা বানী প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের হাতে তুলে দেন।


এর আগে শহরের বনরুপা চৌমোহনী থেকে প্রধান প্রদান সড়ক পদক্ষিণ শেষে র‌্যালীটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।


অনুষ্ঠানে বক্তরা বলেন, গুটি বসস্ত দূরীকরণ, শিশুদের যক্ষা নিয়ন্ত্রণ, হাম-রুবেলা নিয়ন্ত্রণ, ম্যালেরিয়া দূরীকরণ, ডিপথেরিয়া, পার্টোসিস ও ধনুষ্টংকার নিয়ন্ত্রণ, হেপাটাইসিস বি নিয়ন্ত্রণসহ পোলিও মুক্ত বাংলাদেশ গঠনের প্রধান কারিগর স্বাস্থ্য সহকারীরাই। আমরা স্বাস্থ্য সহকারীরা গর্ভবতী মা ও শিশু নিবন্ধন এবং ১৯ থেকে ৪৯ বয়সী সকল মহিলার নিবন্ধন ও তাদের টিকার আওতায় নিয়ে আসা আমাদের প্রধান কাজ। আমাদের অনবদ্য কাজের ফলেই মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমেছে।


আলোচনাসভা শেষে স্বাস্থ্যবিভাগের কর্মীরা জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এক শুভেচ্ছা বানী প্রেরন করে।


উল্লেখ্য, গেল ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে ব্যাপক সফলতার জন্য ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ‘ইমিউনাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি’ শীর্ষক অনুষ্ঠানে শেখ হাসিনাকে এ পুরস্কার দেওয়া হয়।’
পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী সেটা দেশবাসীকে উৎসর্গ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ