• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2019   Monday

বিলাইছড়িতে সোমবার পানির উৎসের তত্ত্বাবধায়কদের উৎস মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।


স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টান্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায় এবং বিলাইছড়ি উপজেলা পরিষদ এর আয়োজনে প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে বিলাইছড়ি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস। উপজেলার মোট ত্রিশ জনকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।


১নং বিলাইছড়ি ইউপি কমপ্লেক্সে আয়োজিত প্রশিক্ষণ উদ্ধোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে সভায় সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য, স্যানিটেশন ও বিশুদ্ধ পানি সরবরাহ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের অফিস সহকারী আব্দুল জলিল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাইকার উপজেলা ফ্যাসিলিটেটর খোকন বিকাশ ত্রিপুরা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, ১নং বিলাইছড়ি ইউপির সচিব অনিল কান্তি তঞ্চঙ্গ্যা এবং দৈনিক চট্টগ্রাম প্রতিদিন প্রত্রিকার বিলাইছড়ি প্রতিনিধি অসীম চাকমা।


এসময় বক্তারা বলেন, শুধু প্রশিক্ষণ গ্রহণ করলে হবেনা, প্রশিক্ষণ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা বাস্তব জীবনে কাজে লাগাতে পারলেই প্রশিক্ষণ নেয়াটা স্বার্থক হয়ে উঠে। তাই তারা উপস্থিত সকলকে মনোযোগ সহকারে প্রশিক্ষণটি গ্রহণ করার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ