• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাজস্থলীতে অপহরনের পর হেডম্যান দ্বীপময় তালুকদারকে হত্যা করেছে সন্ত্রাসীরা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2019   Wednesday

অপহরনের এক দিন পর বুধবার সকালের দিকে রাঙামাটির রাজস্থলী উপজেলার অপহৃত ৩৩৩নং ঘিলাছড়ি মৌজার হেডম্যান(মৌজা প্রধান), বিএনপির উপজেলা শাখার সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান দ্বীপময় তালুকদারের(৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাইতং পাড়ার নারাইছড়ি-হলোদিয়া এলাকায় দ্বীপময় তালুকদারের লাশ উদ্ধার করা হয়। 

 

এলাকাবাসী ও পুলিশ জানায়, সেনাবাহিনীর ২৬ ইসিবির মাধ্যমে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের তাইতং পাড়ার এলাকায় তিনজনকে সাথে নিয়ে গেল মঙ্গলবার সড়কের কাজ তদারকি করতে যান। তদারকি শেষে দ্বীপময় তালুকদার বাড়ী ফিরছিলেন। এসময় জিরোমাইল এলাকায় পৌছলে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়। 


এদিকে অপহরনের একদিন পর বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাইতং পাড়ার নারাইছড়ি-হলোদিয়া এলাকায় দ্বীডপময় তালুকদারের লাশ স্থানীয় লোকজন দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এ হত্যাকান্ডের ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি।


রাজস্থলী থানার ওসি মফজল আহমেদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ব্যক্তি এলাকার প্রভাবশালী হওয়ায় কিছুটা উত্তেজনা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ