• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

সভাপতি অংসুইছাইন, সম্পাদক ইব্রাহিম খলীল
কাপ্তাইয়ে আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2019   Monday

বহু প্রতিক্ষিত কাপ্তাই উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন  সোমবার উপজেলা মিলনায়তনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি হিসেবে কাপ্তাই উপজেলা আ.লীগের গত কমিটির সভাপতি অংসুইছাইন চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে গত কমিটির যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলীলকে মনোনীত করা হয়।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আ.লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা। বিশেষ অতিথি ছিলেন, জেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, রাঙামাটি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, জেলা আ.লীগের মহিলা সম্পাদিকা ও রাঙামাটি সংরক্ষিত আসনের সাবেক সাংসদ ফিরোজা বেগম চিনু, জেলা আ.লীগের শ্রম সম্পাদক মো. হানিফ, জেলা কৃষকলীগের সভাপতি জাহেদ আক্তার, রাঙামাটি আ.লীগের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু। মাকসুদুর রহমান বাবুলের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা। 

 

বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলীব রেজা লিমন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ফজলুল করিম মানিক, উপজেলা কৃষকলীগের সভাপতি সামশুদ্দিন, আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দিন, রাইখালী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, চিৎমরম আ.লীগের সভাপতি নেথোয়াই মারমা, জেলা আ.লীগের উপ-প্রচার সম্পাদক অমর কুমার দে প্রমূখ। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ