• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাবিপ্রবি’র স্থাপন প্রকল্পের বাস্তব অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করতে বিমক’র তিন সদস্য রাঙামাটিতে সফর

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2019   Saturday

শনিবার বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) এর তিন সদস্যের একটি প্রতিনিধিদল রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) স্থাপন প্রকল্পের বাস্তব অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন।


প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) এর সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আব্দুল আলীম।


দলটির দুই দিনের সফরকালে তারা শনিবার রাবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমাসহ প্রতিনিধিদলটি রাঙামাটি’র নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধিস্থল পরিদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করেন। সফরের দ্বিতীয় দিন রোববার তারা রাবিপ্রবি’র অস্থায়ী প্রধান কার্যালয়ে “রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় স্থাপন” শীর্ষক প্রকল্পের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভায় যোগদান করবেন।


এরপর প্রতিনিধিদলটি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ও ঝগড়াবিল মৌজাস্থ স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ