• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

জুরাছড়িতে ডেইরী খামারীদের দিন ব্যাপী প্রশিক্ষণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2019   Wednesday

নিরাপদ দুগ্ধ ও মাংস উৎপাদনের জন্য জুরাছড়িতে ডেইরী খামারীদের দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার উপজেলা প্রানী সম্পদ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃবরুন কুমার দত্ত উপস্থিত ছিলেন। ্য প্রশিক্ষণে ২৫ জন খামারী অংশগ্রহন করেন।


জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃবরুন কুমার দত্ত বলেন, শংকর জাতের গাভী পালনের মাধ্যমে দুগ্ধ খামার স্থাপন একটি লাভজনক ব্যবসা। ৮/১০ লক্ষ টাকা বিনীয়োগ করলে প্রতি মাসেই ১ লক্ষ টাকা অনায়াসেই আয় করা যায়। তবে এই খামার স্থাপনের শুরুতেই তিনটি জরুরী বিষয়ে আয়ত্বে আনতে হবে। এই তিনটির মধ্যে কোন একটি বাদ থাকতে পারবে না। এ সব তিনটির প্রথম-যুব উন্নয়ন বা যে কোন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৩ মাসের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। একবারে প্রশিক্ষণ আয়ত্তে না আসলে বার বার গ্রহণ করতে হবে। ২য়, যে কোন একটি খামারে কমপক্ষে ৬/৮ মাস জড়িত থেকে বাস্তব অভিজ্ঞতা নেওয়া জরুরী। ৩য়- অন্য কারো বুদ্ধি বা জ্ঞানের উপর ভরসা না করে প্রাথমিক পর্যায়ে মূল বিনিয়োগের পাঁচভাগের একভাগ মাত্র বিনিয়োক করতে হবে। ১ বছর পর বাকী মূলধন বিনিয়োক করতে হবে।


সভাপতির বক্তব্যে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান বলেন, একজন খামারীর গাভী পালনে উন্নত ব্যবস্থাপনা, সঠিক প্রজনন পদ্ধতি, সুষম খাদ্য তৈরী, রোগদমন ও প্রাথমিক চিকিৎসা ইত্যাদি বিষয়ের উপর আধুনিক প্রযুক্তি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ