• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভায়
প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি পর্যটন খ্যাত রাঙামাটি শহরকে যানজটমুক্ত রাখার আহ্বান জেলা পরিষদ চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2019   Tuesday

প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি পর্যটন খ্যাত এ রাঙামাটি শহরকে যানজটমুক্ত রাখতে প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

 তিনি বলেন, শহরের যেখানে সেখানে যত্রতত্রভাবে রাস্তার দুপাশে গাড়ী রেখে এক শ্রেণীর চালক এখানকার সৌন্দর্য্য বিনষ্ট করার পাশাপাশি দুর্ঘটনার পরিবেশ সৃষ্টি করছে যা মোটেই কাম্য নয়। তিনি এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

 

সোমবার জেলা পরিষদের নব নির্মিত এনেক্স ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

 

জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সহকারী পুলিশ সুপার রনজিত কুমার পালিত, সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী (ভাঃ) বিরল বড়–য়া’সহ পরিষদের হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা, জেলা ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয় এর পরীক্ষায় যাতে অসুদপায় অবলম্বন করা না হয় সে বিষয়ে নজর রাখতে তিনি সংশ্লিষ্টদের তাগাদা দেন। তিনি বলেন, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরীক্ষা হলে আমরা একটি শিক্ষিত জাতি উপহার পাবো। তিনি এ জেলার সার্বিক উন্নয়ন ও সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

সভায় গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী মোঃ হাছিবুর রহমান বলেন, রাজস্থলী ও লংগদু উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ কাজ চলমান রয়েছে এবং বিভিন্ন উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ কাজও পর্যায়ক্রমে শুরু করা হবে।

 

এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী বলেন, আসামবস্তী-কাপ্তাই সড়ক উন্নয়নের জন্য ডিজাইন ও ডিপিপি চূড়ান্ত করার লক্ষ্যে কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। শীঘ্রই ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও মেরামত করা হবে।

 

মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর উপ ব্যবস্থাপক মোঃ আসির হোসেন বলেন, কাপ্তাই হ্রদে বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হচ্ছে। অন্যদিকে যে সকল অসাধু জেলে গাছের গোড়া উপড়িয়ে মাছের ডিম পাড়ার প্রজনন ক্ষেত্র নষ্ট করছে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ