• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠক অনুষ্ঠিত
পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনে জমা পড়া আবেদনের বাছাই করে শীঘ্রই শুনানী শুরু হবে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2019   Wednesday

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক বলেছেন ভূমি বিরোধ সংক্রান্ত জমা পড়া আবেদনগুলো যাছাই-বাছাই করে খুব শিগগিরই শুনানী শুরু করা হবে। তিনি আরো বলেন, খাগড়াছড়িতে কমিশনের প্রধান কার্যালয় হলেও কমিশনের কাজের সুবিধার্থে রাঙামাটিতে নতুন শাখা অফিস খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কার্যালয় থেকে একটি কক্ষ ভাড়া নেয়া হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর কমিশনের পরবর্তী বৈঠক সেখানে অনুষ্ঠিত হবে।


বুধবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের (ল্যান্ড কমিশন) বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।


রাঙামাটি সাকির্ট হাউসে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী বৈঠকে সভাপতিত্ব করেন ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক। এসময় কমিশনের সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, রাঙামাটি সার্কেল চীফ রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিশনের সদস্যরা রাঙামাটি জেলা পরিষদ কার্যালয়ে কমিশনের নতুন শাখা অফিস পরিদর্শন যান কমিশনের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা।


কমিশনের অন্যতম সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামে ভূমি নিয়ে অনেক অনেক জটিলতা থেকেই গেছে উল্লেখ সাংবাদিকদের বলেন,পার্বত্য চট্টগ্রামে ভূমি জটিলতা নিয়ে এখানকার প্রশাসন আইন-শৃংখলা উন্নয়ন ও এখানকার মানুষের জীবনধারাসহ কিছুই জড়িত রয়েছে। পার্বত্য চুক্তির ২২ বছর অতিবাহিত হলেও ভূমি ও ভূমি ব্যবস্থপনা বিষয়টি এখনো জেলা পরিষদের কাছে হস্তান্তর করেনি।


তিনি আরো জানান, এসব জটিলতার মধ্যেও ভূমি কমিশন চেষ্টা রাখবে কিভাবে ভুমির সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে একটা সুষ্ঠ সমাধান দেয়া যায়।


কমিশনের অপর গুরুত্বপূর্ন সদস্য ও রাঙামাটি সার্কেল চীফ রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় জানান, ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা, ব্যাপকতা ও প্রেক্ষাপটগুলোর ব্যাপারে ভূমি কমিশনের সদস্যদের মধ্যে বোঝাপোড়া দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করছি ন্যায় ও নায্য সমাধান দিতে পারবো এবং চেষ্টা করছি দ্রুত শুনানীতে পৌছানোর জন্য। এছাড়া ভূমি কমিশনের বিধিমালা রয়েছে যা এখন মন্ত্রনালয়ে চলমান রয়েছে সে ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে দেয়া সমস্ত সুপারিশ ও পরামর্শ সরকার গ্রহন করে বিধিমালা তৈরী করবে যা কমিশনের কাজ সুবিধা হবে।


ভূমি বিরোধ নিষ্পত্তির ব্যাপারে নায্য সমাধান দিতে পারবো আশা ব্যক্ত করে আরো জানান, এ ব্যাপারে কেউই একশ ভাগের একশভাগ খুশি হবে না। একটি না একটি অখুশী থাকবে। তবে আশাবাদী যে কমিশনের কাজ কিছুটা করতে পারবো। এর ফলে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের নয় পৃথিবীর মধ্যে একটি নজির হতে পারি। যা কিনা কোন উকিল, দেওয়ানী কার্যবিধি ও জটিল আইনী বিষয় ছাড়া বিচার দেয়া যায় ও সুবিচার পাওয়া যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ