• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

পানছড়িতে পার্বত্য শান্তি চুক্তির ২২ বছর পুর্তি উদযাপিত

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2019   Monday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার পার্বত্য শান্তি চুক্তির ২২তম বর্ষপূতি উদ্যাপিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি ৩ বিজিবি-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মনজুর সিদ্দিকী। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারে আলোচনা সভায় মিলিত হয়।

 

সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, সাবজোন অধিনায়ক মেজর সোহেল আলম, উপজেলা আ.লীগের সভাপতি আঃ মোমিন, থানা অফিসার ইনচার্জ নুরুল আলম, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার সঞ্জিব ত্রিপুরা, প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব প্রমুখ।

 

উপজেলার উল্টাছড়ি-লতিবান মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উল্টাছড়ি-লতিবান এলাকাবাসী নালকাটা হতে মিছিল নিয়ে কুড়াদিয়াছড়া বাজারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

 

এতে উল্টাছড়ি লতিবান ইউপি মেম্বার আ¤্রা মার্মার সঞ্চালনায় বক্তব্য রাখেন, লতিবান ইউনিয়ন চেয়ারম্যান কিরণ লাল ত্রিপুরা, কার্বারী এসোসিয়েশনের খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক হেম রঞ্জন চাকমা, কার্বারী রিম্রাচাই মারমা, মহিলা মেম্বার সুজাতা চাকমা প্রমুখ।

 

উপজেলার লোগাং-পুজগাং এলাকাবাসীর উদ্যোগে পুজগাং বাজার হতে মিছিল সহকারে এসে পুজগাঙ স্কুল মাঠ সমাবেশের মাধ্যমে শেষ করা হয়। চেংগী ইউপি চেয়াররম্যান কালাচাঁদ চাকমার সভাপতিত্বে ও ইউপি সদস্য তন্তুু চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী নগেন্দ্র চাকমা ও চেঙ্গী ইউপি সদস্য সুশীলা চাকমা প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, আমরা শান্তি চাই, সংঘাত চাই না। আমরা অধিকার নিয়ে বাঁচতে চাই। যারা পার্বত্য চট্টগ্রামে সংঘাত জিইয়ে রেখে কায়েমী স্বার্থ হাসিল করতে চায় আমরা তাদের নিন্দা জানাই।বিকাল সাড়ে ৩টার উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ