• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

কাপ্তাইয়ের তানি রাঙামাটি জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2019   Sunday

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এ রাঙামাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ( মহিলা) নির্বাচিত হয়েছেন কাপ্তাইের চন্দ্রঘোনা বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রওশন শরীফ তানি। এর আগে তিনি কাপ্তাই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়ে ছিলেন।

 

রওশন শরীফ তানি শিক্ষকতার পাশাপাশি একজন সংগীত শিল্পী হিসাবে এতদঞ্চলে বেশ জনপ্রিয়। তিনি বাংলাদেশ বেতারের রবীন্দ্র সংগীত শিল্পী হিসাবে তালিকাভুক্ত। তিনি আবৃত্তি এবং উপস্থাপনায়ও সমান পারদর্শী।

 

শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা(মহিলা) রওশন শরীফ তানি কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি, সাংস্কৃতিক একাডেমি, উদীচী, কাপ্তাই আবৃত্তি একাডেমিসহ বহু সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি লোকসংগীত ও রবীন্দ্র সংগীতে জাতীয় পুরস্কার অর্জন করেছেন এবং আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি অংশ গ্রহণ করেছেন।

 

এদিকে, রওশন শরীফ তানি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক( মহিলা) নির্বাচিত হওয়ায় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদুল আলম চৌধুরী, কাপ্তাই সাংস্কৃতিক একাডেমির সভাপতি জয়সীম বড়ুয়া, কাপ্তাই উদীচীর সভাপতি মংসুইপ্রু মারমা, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ