• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মানুষের মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে -বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মান্নান।

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2019   Wednesday

মানুষের মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে। পাহাড়ে সহবস্থানে বসবাস করে উন্নয়ন করতে হবে।এতে মানবিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন্ বাস্তবায়ন হবে। এজন্য জন্য সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

 

মঙ্গলবার পানছড়ি উপজেলার পরিষদ মিলনায়তনে চট্টগ্রামের বিভাগীয়  কমিশনার মোঃ আব্দুল মান্নান এসব কথা বলেন।

 

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় ও  খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র  বিশ্বাসের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে তিনি আরো বলেন- আমরা সবাই মানুষ। কে চাকমা, কে ত্রিপুরা, কে মারমা, কে বাঙালী ভেদাভেদ চিন্তা না করে সবাইকে মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আসতে হবে। কর্মবোধ ও নিজ নিজ দায়িত্ববোধের মাধ্যমে মানুষের কাছে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে হবে।প্রতিদিন কমপক্ষে একজনকে উপকার করেন। এমন মনোভাব নিয়ে এগিয়ে আসেন । দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নে নিজেকে সামিল করারও আহবান জানান তিনি। এছাড়াও তিনি পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য  মান উন্নয়নে যুগোপযোগী  পদক্ষেপ নেওয়ায়  আহবান  জানান।

 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ওবক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দীপক চক্রবর্তী, উপজেলা  পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র  দেব চাকমা ,   উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক  বিজয় কুমার দেব,   ইউপি চেয়ারম্যান  নাজির হোসেন,   শিক্ষক  ও হেডম্যান শান্তি জীবন  চাকমা প্রমূখ।

 

মতবিনিময় সভায় মহিলা ভাইস চেয়ারম্যান  মনিতা ত্রিপুরা, থানা অফিসার ইনচার্জ  নুরুল আলম, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি  জয়নাথ দেব, উপজেলা আওয়ামী লীগের  সভাপতি আব্দুল মোমিন, উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্ত গন,  ইউপি  চেয়ারম্যান বিজয় চাকমা, কালা চাঁদ  চাকমা, কিরন ত্রিপুরা, হেডম্যান- কার্বারীগন,  স্থানীয় নেতৃবৃন্দ,  বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানের প্রধানগন সহ ব্যবসায়ীক নেতৃবৃন্দ  এতে উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ