• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

আশিকা ডেভলেপমেন্ট এসোসিয়েটস’র উদ্যোগে কাপ্তাইয়ে চেক বিতরণ

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2019   Wednesday

বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভলেপমেন্ট এসোসিয়েটস এর উদ্যোগে মঙ্গলবার রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন কাপ্তাই ও চিৎমরম ইউনিয়নের দূর্গম পাহাড়ী জুমিয়া জনগোষ্টির ১৩টি মহিলা সমিতির মাঝে চেক বিতরণ করা হয়েছে।

 

উপজেলা পরিষদ কার্যালয়ে মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে এমপাওয়ামেন্ট থ্রট ইন্টেগ্রেটেড লাইভিহুড এন্ড রাইটস বেস এ্যাকশন(এলিরা) প্রকল্পে কাপ্তাই উপজেলাধীন কাপ্তাই ও চিৎমরম ইউনিয়নের দূর্গম পাহাড়ী জুমিয়া জনগোষ্টির ১৩টি মহিলা সমিতির মাঝের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমদ রাসেল।

 

প্রকল্প সমম্বয়কারী দয়াল কান্তি চাকমার এর পরিচালনায়  বিশেষ অতিথি ছিলেন  প্রাক্তন উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুসাইন  চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান। 

 

 অনুষ্ঠানে অতিথিরা ইলিরা প্রকল্প থেকে প্রথম পর্যায়ে চেকের মাধ্যমে ৬ লাখ ৮২ হাজার ৫শ টাকা বিতরন করা হয়। এছাড়া ইলিরা প্রকল্প থেকে প্রত্যেক কমিউনিটি দলকে ৫২ হাজার ৫০০ টাকার চেক বিরতরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমদ রাসেল বলেন, স্বল্প সময়ে বিভিন্ন আয়বর্ধক মূলক কার্যক্রম যেমন বসত বাড়িতে শাক সবজি চাষ,মিশ্র ফলজ বাগান,মাশরুম চাষ,হাঁস-মুরগি ও গবাদী পশু পালন বিভিন্ন ক্ষেত খামারীর কার্যক্রম করে এ টাকা সত্যিকারভাবে কাজে লাগাতে হবে। কোন অবস্থায় এ সহযোগিতার টাকা অপব্যবহার করা যাবে না। এক টাকাকে কিভাবে দুই টাকা বৃদ্ধি করা যায় সে প্রচেষ্টা চালাতে হবে। তিনি পরবর্তীতে এই টাকাটা সুফলভোগী পর্যায়ে কিভাবে সুফল সুবিধা করতে পারলো তা তিনি নিবিড় মনিটরিং করবেন বলে উপস্থিত সকল সমিতির সদস্যদের সর্তক করে প্রকল্পের কার্যক্রম সফল করতে অনুরোধ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ