• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2020   Monday

সাংস্কৃতিক ও স্বোচ্ছাসেবী সংগঠন হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  সোমবার রাঙামাটিতে বর্ণাঢ্য  র‌্যালী  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট হলে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হুদা। সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হুদা ও হিলর ভালেদী সভাপতি সুপ্রিয় চাকমা শুভ প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা  সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন, অতিথি ও সংগঠনের সদস্যরা।

 

এর আগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়, মূল অনুষ্ঠানস্থল রাঙামাটি ক্ষুদ্র নৃ-গেষ্ঠীর ইন্সটিটিউট গিয়ে। এতে সংগঠনটির উপদেষ্টা (সার্বিক ব্যবস্থাপনা) নাট্যকার ও সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা, বিশিষ্ট আইনজীবী ও সঙ্গীত শিল্পী চঞ্চু চাকমা, সংগঠনের সভাপতি সুপ্রিয় চাকমা শুভ, সাধারণ সম্পাদক ইমন চাকমা প্রমুখ নেতৃত্বে ছিলেন। 

 

দ্বিতীয় পর্বে বিকাল ৫টায় আয়োজন করা হয়, সাংবাদিক সুশীল প্রসাদ চাকমার রচিত ও পরিচালানায় চাকমা ভাষার মঞ্চ নাটক ‘চেয়ারম্যানগিরি’, সাংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। ২০১৭ সালের ৬ জানুয়ারি আত্মপ্রকাশ করে ‘হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন’।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ