• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পরিষদের ঠিকাদারদের নতুন তালিকাভুক্তি এবং নবায়ন সংক্রান্ত ফিসমূহ
শিওর ক্যাশ এ্যাপ এর মাধ্যমে টাকা জমা দানে জেলা পরিষদ ও রূপালী ব্যাংকের মধ্যে স্বাক্ষর

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2020   Tuesday

বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টার অংশ হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সকল ঠিকাদারের নতুন তালিকাভুক্তি এবং নবায়ন সংক্রান্ত ফিসমূহ রূপালী ব্যাংক "শিওর ক্যাশ” এ্যাপ এর মাধ্যমে জমা গ্রহণের লক্ষ্যে মঙ্গলবার রূপালী ব্যাংক এবং পরিষদের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ পরিষদের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অপরদিকে রূপালী ব্যাংকের পক্ষে ব্যাংকের ব্যাবস্থাপক ডিপলু চাকমা চুক্তি পত্রে স্বাক্ষর করেন।

 

এ সময় জেলা পরিষদের হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা খোরশেদুল আলম চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, শিওর ক্যাশ এর রিজিওনাল সেলস্ ম্যানেজার সোহেল আহম্মদ ও এরিয়া সেলস্ ম্যানেজার জোবায়ের আল মাহমুদ’সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, সনাতন পদ্ধতিতে নিবন্ধন ফিসসমূহ জমা প্রদানে দীর্ঘসূত্রিতা হ্রাসের লক্ষ্যে জেলা পরিষদ এ নতুন পদ্ধতি চালু করেছে।  আশা করা যায়, এতে ঠিকাদারগণ দেশের যে কোন স্থান হতে দ্রুত ফি জমা করতে পারবেন এবং জমার বিস্তারিত হিসাবের তথ্য সংরক্ষণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ