• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    
 
ads

খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2020   Wednesday

“পড়ব বই গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যে সামনে রেখে বুধবার খাগড়াছড়িতে তৃতীয়বারের মতো খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে ।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সরকারি গণগ্রন্থাগার যৌথ আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শোভাযাত্রায় বের হয় শোভাযাত্রাটি জেলা সরকারি গণগ্রন্থাগার থেকে শুরু হয়ে শহরে প্রধান প্রধান সড়ক ঘুরে আবার গ্রন্থাগারে এসে শেষ হয়।  এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ  বিভিন্ন লাইব্রেরির কর্মকর্তা-কর্মচারীরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশাজীবী ও ছাত্র ছাত্রী  শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।

 

জেলা সরকারি গণগ্রন্থাগার হল রুমে  পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেস্বর ত্রিপুরা সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

 

আলোচনা সভায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, আমাদের দেশে শিক্ষার মান বেড়েছে, আমি চাই শুধু শিক্ষিত নয় সুশিক্ষিত হবে আমাদের সন্তানরা। তারা এই দেশে আগামী দিরে ভবিষ্যত। তারা একটি এই দেশে মন্ত্রী এমপি হয়ে দেশের হাল ধরবে।

 

সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন, খাগড়াছড়ি সরকারি কলেজে অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক মধু মঙ্গল চাকমা,  জেলা গ্রন্থাগার কর্মকর্তা ওয়েন চাকমা , জেলা শিশু একাডেমির কর্মকর্তা উষানু চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কৃঞ্চ লাল দেবনাথ।

 

সভায় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তি, ছাত্র ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।  সভাশেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতায়  অংশগ্রহণকারী ৪৮জন বিজয়ীদের মাঝে প্রধান অতিথি কংজরী চৌধুরীসহ অন্যান্য অতিথি বৃন্দ পুরষ্কার তুলে দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ