• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে পরিবহণ সেক্টরে নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2020   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি-চট্টগ্রাম রোডে পরিবহন নৈরাজ্য- চাঁদাবাজি বন্ধসহ উন্নত যাত্রীসেবা নিশ্চিত ও বিলাসবহুল বাস সার্ভিস চালুর দাবীতে মানববন্ধন করেছে রাঙামাটির বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী ও ব্যবসায়িক সংগঠন।  

 

রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ইয়ুথের প্রতিষ্ঠাতা পরিচালক ইকবাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী আনোয়ার মিয়া বানু, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি আবাসিক হোটেল ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক ইমতিয়াজ কামাল আসাদ, হিউম্যান রাইটস রাঙামাটির সভাপতি মো: মূছা, রাঙামাটি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, সেভ দ্যা নেচার অব বাংলাদেশ রাঙামাটির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, রাঙামাটি ব্লাড ব্যাংক (রক্ত দিন জীবন বাঁচান) এর সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, রাঙামাটি ব্লাড ফোর্সের সিনিয়র কার্যকরী সদস্য বাশার আজম, স্যালভেশন বাংলাদেশ রাঙামাটি জেলা ইউনিটের সভাপতি আইয়ুব ভূঁইয়া, হৃদয়ে বাঘাইছড়ি রাঙামাটির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীন প্রমূখ।

 

বক্তারা পাহাড়ীকা মানববন্ধনে ইয়ুথ, রাঙামাটি ব্লাড ব্যাংক, রাঙামাটি ব্লাড ফোর্স, স্যালভেশন, হৃদয়ে বাঘাইছড়ির মত সামাজিক সংগঠনগুলোসহ রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, তবলছড়ি বাজার ব্যবসায়ী কল্যান সমিতি, আসবাবপত্র ব্যবসায় কল্যাণ সমবায় সমিতি লিঃ, লঞ্চ মালিক সমিতি, রাঙামাটি আবাসিক হোটেল ব্যবসায়ী সমিতি, হিউম্যান রাইটস রাঙামাটি, সেভ দ্যা নেচার অব বাংলাদেশ নামক সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


 বাস সমূহের রুট পারমিট চেক, গাড়ীর ফিটনেস চেক, বিভিন্ন রোডে গাড়ী চালু, রাংগামাটি – চট্টগ্রাম রোডে অন্তত ছয়টি এসি বাস চালু, ভাড়া ১০০ টাকায় নামিয়ে আনাসহ যাত্রী সেবা নিশ্চিতে কাউন্টার সমূহে টয়লেট স্থাপনসহ বিভিন্ন দাবী তুলে ধরেন।


মানববন্ধন শেষে রাঙামাটির জেলা প্রশাসক বরাবরে ১১দফ দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ