• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন
সভাপতি তাতিন্দ্রলাল চাকমা(পেলে)ও সাধারন সম্পাদক বিমল কান্তি চাকমা(মূর্ত)

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2020   Tuesday

মঙ্গলবার খাগড়াছড়িতে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে তাতিন্দ্রলাল চাকমা(পেলে), সাধারন সম্পাদক  বিমল কান্তি চাকমা(মূর্ত) ও  প্রনব চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

 

জানা যায়, গেল শনিবার ৪ দিন ব্যাপী ৪৮তম বর্ষপূর্তি ও ১২ তম জাতীয় সম্মেলন খাগড়াছড়ির  পানখাইয়া পাড়া মারমা উন্নয়ন সংসদ কার্যালয়ের হল রুমে শুরু হয়। সন্মেলনের শেষ দিনে সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে  কমিটিতে তাতিন্দ্রলাল চাকমাকে সভাপতি, বিমল কান্তি চাকমা(মূর্ত) কে সাধারণ সম্পাদক, প্রনব চাকমাকে সাংগঠনিক সম্পাদক ও সুধাকর ত্রিপুরাকে তথ্য ও প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সম্মেলনে ৬জন নারী সদস্যসহ ২৫ জনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এছাড়া ১৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও গঠন করা হয়েছে। সম্মেলনে দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন  আলোচনা ও পর্যালোচনা করা হয়।

 

এর আগে গেল শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চার দিন ব্যাপী চলা এ সম্মেলনে ১২১ জন  প্রতিনিধি ও ৬ শতাধিক পর্যবেক্ষক অংশ গ্রহন করেন। স

--হিলবিডি২৫/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ