• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বরকলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2020   Friday

রাঙামাটির বরকলে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

 

দিবসটির প্রথম প্রহরে রাত ১২টা  ১মিনিটে বরকল উপজেলা শহীদ মিনারে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা,উপজেলা প্রেস ক্লাব,বরকল মডেল থানার আইনশৃঙ্খলাবাহিনী,উপজেলা আওয়ামীলীগ অঙ্গসগঠন,জাতীয়তাবাদী দলের অঙ্গসংঠন(বিএনপি),সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে বায়ান্ন সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

 

এরপর ভোর ৬টায় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্ত্বর হতে প্রভাতফেরী বের করা হয়ে। প্রভাতফেরীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা,উপজেলা প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি বিহারী চাকমা, বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন সহ বিভিন্ন শ্রেণীর পেশার জনগণ অংশ নেয়।

 

এদিকে, দিবসটি  উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী অফিসার এসএম মসজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন ও বরকল রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ নৈচিং রাখাইন। অন্যান্যদের মধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান আহমেদ,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা ও বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষীনাথ চাকমা প্রমূখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে বিবসটির উপলক্ষে উপজেলা কনফারেন্স কক্ষে শিশু কিশোর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রতিযোগতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ