• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

মহালছড়িতে প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা’র প্রয়াত মাতা
বিরতা খীসা’র মহতি পূণ্যানুষ্ঠান

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2020   Monday

খাগড়াছড়ি জেলার মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা’র  প্রয়াত মাতা বিরতা খীসা’র পারলৌকিক সদগতি কামনায় মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার প্রয়াতের পরিবারবর্গ, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর  আয়োজনে উক্ত মহতি পূণ্যানুষ্ঠান বাবুপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়। পঞ্চশীল খীসার সঞ্চালনায় বিভিন্ন বন বিহার থেকে আগত ভিক্ষু সংঘকে ফুলের তোড়া দিয়ে বরণ ও নিপুল বিকাশ খীসার মায়ের উদ্দেশ্যে লেখা একটি ধর্মীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ধর্মীয় সংগীত পরিবেশন করেন উদীয়মান শিল্পী রুবেল চাকমা।

 

এরপর প্রজ্ঞাজ্যেতি চাকমা আগত ভিক্ষু সংঘ’র নিকট পঞ্চশীল প্রার্থনা করেন।  এই সময় প্রয়াত বিরতা খীসার পারলৌকিক সদগতি কামনায় বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ দান ও পিন্ডদানসহ  নানাবিধ দান করা হয়।

 

প্রয়াতের পরিবার ও আত্মীয়-স্বজন সহ উপস্থিত দায়ক-দায়িকাদের উদ্দেশ্য স্বধর্ম দেশনা প্রদান করেন রাঙামাটি রাজবন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, পার্বত্য বৌদ্ধ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ সুমনালংকার মহাস্থবীর, খাগড়াছড়ি তেতুল তলা ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ তেজবংশ মহাস্থবীর সহ অন্যান্য ভিক্ষুরা।

 

এসময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি রাজ বনবিহার, নানিয়ারচর বন বিহারসহ, জ্ঞানোদয় বনবিহার, পার্বত্য বৌদ্ধ মিশন ও মহালছড়ি সদরের বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষুসংঘ ও প্রয়াতের আত্মীয় স্বজন সহ এলাকার অসংখ্য শুভাকাঙ্ক্ষী।

 

উল্লেখ্য, মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল খীসা’র মাতা বিরতা খীসা জড়াগ্রস্ত রোগে আক্রান্ত থাকাবস্থায় গত ২১শে ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিন টার সময় ৮৫ বছর বয়সে শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালীন সময় তিনি দুই পুত্র ও তিন কন্যা সহ আত্মীয় স্বজন ও  অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ