• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

ঘাগড়ায় লীন প্রকল্প পরিদর্শন
ইউরোপিয়ন ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে রাঙামাটি জেলা পুষ্টি সমন্বয় কমিটির মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2020   Monday

ইউরোপিয়ন ইউনিয়ন বাংলাদেশের প্রতিনিধিদের সাথে রাঙামাটি জেলা পুষ্টি সমন্বয় কমিটির মধ্যে  সোমবার জেলার সার্বিক পুষ্টি বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত মতবিরিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রাণী রায়। বক্তব্যে দেন ইউরোপিয়ন ইউনিয়ন বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান অসুন্তা টেষ্টা, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা: নীতিশ চাকমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পবন কুমার চাকমা, জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, ইউনাইটেড পারপস-এর লিডারশিপ টু এনসিওর এডইকুয়েট নিউাট্রশন(লীন) এর প্রকল্প কর্মকর্তা সুভাগ্য মঙ্গল চাকমা প্রমুখ। সভায় রাঙামাটি জেলায় পুষ্টি সম্বনয় কমিটির সদস্যরা ছাড়াও ইউরোপিয়ন ইউনিয়ন বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে ইউরোপিয়ন ইউনিয়ন বাংলাদেশের ফিনান্স কর্মকর্তা যশি রদদিগো, হেলভেটাস সুইস  ইন্টারকোপরেশনের কান্ট্রি ডাইক্টের সেলেস্টিন গারলিয়া ছাড়া সমন্বয় কমিটির সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত উপস্থিত ছিলেন।

 

সভায় জেলার পুষ্টির সমস্যা বিষয়ে ইউরোপিয়ন ইউনিয়ন বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা জানতে চান। এসময় জেলার সার্বিক পুষ্টি বিষয়ে তুলে ধরেন  জেলায় পুষ্টি সমন্বয় কমিটি।

 

এসময় প্রতিনিধি দলের প্রধান  অসুন্তা টেষ্টা ইউরোপিয়ন ইউনিয়ন থেকে জেলার পুষ্টি বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাসহ রাঙামাটির পুষ্টি বিষয়ে জাতীয় পুষ্টির কাছে তুলে ধরবেন বলে জানান।

 

পরে ইউরোপিয়ন ইউনিয়ন বাংলাদেশের প্রতিনিধি দলটি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা অফিস, ঘাগড়া বিদ্যালয় ও চম্পাতলী এলাকার  প্রকল্প পরিদর্শন করেন।   সেখানে প্রতিনিধি দলটি প্রকল্পের সুবিধাভোগীদের সাথে কথাবার্তা বলেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

 

উল্লেখ্য, ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউনাইটেড পারপস এর অর্থায়নে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় ১৮টি উপজেলায় ৭৮ ইউনিয়নে নারী ও শিশুদের পুষ্টি বিষয়ে স্থানীয় এনজিওদের মাধ্যমে লিডারশিপ টু এনসিওর এডইকুয়েট নিউাট্রশন(লীন) প্রকল্প বাস্তবায়ন করছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ