• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

জাতির পিতার জন্ম শত বার্ষিকীতে একশত ফানুস উড়ালো রাঙামাটি জেলা পরিষদ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2020   Monday

বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ ও একশত ফানুস উড়ানোর মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিব বর্ষ) ও জাতীয় শিশু দিবস মঙ্গলবার উদযাপন করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

 

সকালে শহরের সিও অফিস এলাকায় বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে উপস্থিত সবাই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপস্থিত সবাই কিছুক্ষণ নীরবতা পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত করেন।

 

এ সময় ্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী ও পরিষদের অন্যান্য সদস্য’সহ পরিষদের হস্থান্তরিত বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ শেষে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তাঁর বক্তব্যের শুরুতেই  শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্য যারা ১৫ই আগস্টে নির্মমভাবে নিহত হয়েছেন এবং মুক্তিযুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যারা এদেশকে স্বাধীন করেছেন তাদের স্বরণ করেন।

 

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আর শেখ হাসিনার জন্ম না হলে এ দেশের উন্নয়ন হতোনা। তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা সমাধান হয়েছে এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ’সহ সার্বিক উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের সুফল এখন সবাই ভোগ করছে। তিনি বলেন, যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হতেন তাহলে আমরা এই ডিজিটাল বাংলাদেশ পেতাম না। প্রধানমন্ত্রীর ২০৪১ সালের স্বপ্ন বাস্তবায়নে সকলকে পাশে থাকার আহ্বান জানান চেয়ারম্যান।

 

এরপর বিকেলে জেলা পরিষদ চেয়ারম্যান ও পরিষদের সদস্যগন জেলা পরিষদ ভবনে বঙ্গবন্ধুর নব নির্মিত ম্যুারালে মাল্যদান শেষে চিংহ্লামং মারী স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১শত ফানুস উড়ানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ