• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

সাজেকের তুইছুই মৌজায় হামে আক্রান্ত হয়ে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭ জন

ষ্টাফ রিপোর্টার ও বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Mar 2020   Friday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম তুইছুই মৌজার অরুন পাড়ায় গেল ২২ দিনের ব্যবধানে হামে আক্রান্ত হয়ে ৫শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে। এছাড়া ওই এলাকার তিনটি গ্রামে ১০৭ জন শিশু ও বয়স্ক হামে আক্রান্ত রয়েছে। রাঙামাটি সিভিল সার্জন সত্যত্য স্বীকার করে জানিয়েছেন আক্রান্ত স্থানে মেডিকেল টিম কাজ করছে। তবে হামে যাতে আর মৃত্যু না ঘটে সেজন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

 

একাধিক সূত্রে জানা গেছে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম সাজেক ইউনিয়নের দুর্গম ১৭০ নং তুইছুই মৌজার অরুন পাড়া গ্রামে গত ২৫ ফেব্রুয়ারী থেকে ২৭ ফেব্রুয়ারী পর্ষন্ত হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়। এর পর কিছু দিন সুস্থ থাকার পর গেল ১৫, ১৬ ও ১৭ মার্চ আরো ৩ শিশুর মৃত্যু হয়। মৃত শিশুরা হল সাগরিকা ত্রিপুরা (১১), বিজন ত্রিপুরা(০২),কহেন ত্রিপুরা (০৪), কলোই ত্রিপুরা (০২) রেজিনা ত্রিপুরা (৮)। অপরদিকে সাজেক মৌজার কমলাপুর, অরুন পাড়া,লংথিয়ান পাড়ায় হামে আক্রান্ত রয়েছেন ১০৭ জন। আক্রান্তদের মধ্যে শিশু ছাড়াও বয়স্ক লোকজন রয়েছেন। রাঙামাটি স্বাস্থ্য বিভাগের একটি জরুরী মেডিকেল টিম ও বিজিবির একটি মেডিকেল টিম আক্রান্ত এলাকায় চিকিৎসা সেবা প্রদান কওে যাচ্ছে।


সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন জানান, এলাকাগুলো দূর্গম অঞ্চল হওয়ার কারণে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে কিছুটা সমস্যা হচ্ছে। ইতোমধ্যে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিজিবির ২ টি মেডিকেল টীম ঘটনাস্থলে পৌছে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। তবে সেনাবাহিনী হেলিকপ্টারের সহযোগীতায় আক্রান্তদের উন্নত চিকিৎসার ব্যবস্থা না করলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন, ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠানো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারের সহায়তা নেয়ার চেষ্টা করা হচ্ছে। আশা করি এ সংকট কেটে যাবে।


বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইফতেকার আহম্মেদ বলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মেডিকেল টিম পাঠানো হয়েছে। টিমগুলো সেখানে আক্রান্ত লোকজনদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।


রাঙামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, ২৫ ফেব্রুয়ারী থেকে ২৭ ফেব্রুয়ারী পর্ষন্ত হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়। এর পর কিছু দিন সুস্থ থাকার পর গেল ১৫, ১৬ ও ১৭ মার্চ আরো ৩ শিশুর মৃত্যু হয়। এতে হামে আক্রান্ত রয়েছে ৯৬ জন। জরুরী চিকিৎসা সেবা প্রদানের জন্য মেডিকিল টিম সেখানে গিয়ে কাজ করছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ