• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায়
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বিশেষ প্রার্থনা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Mar 2020   Saturday

বিশ্বের সব দেশকে করোনার সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনায় ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও তার পরিবার।


শনিবার রাঙামাটি রাজ বনবিহারে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও তার পরিবার বিশেষ প্রার্থনা করেন। এসময় জেলা পরিষদের সাবেক সদস্য সবির কুমার চাকমা, রাজ বনবিহার পরিচালনা কমিটির সদস্য রনেন্দ্র চাকমা রিন্টু’সহ ধর্মীয় গুরুরা উপস্থিত ছিলেন।


বিশেষ প্রার্থনার মধ্যে ছিল সংঘ দান, বুদ্ধমুর্তি দান, অষ্টপরিস্কার দান, হাজার বাতি দান’সহ নানাবিধ দান। 


জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সারা বিশ্বে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। প্রাণঘাতী করোনা ভাইরাস যেন ভয়াবহ আকারে ছড়িয়ে না পড়ে ও নতুন করে যেন কেউ এতে আক্রান্ত না হয় সে লক্ষ্যে এ বিশেষ প্রার্থনা ও নানাবিধ দান। তিনি বলেন, সরকারি ও বেসরকারিভাবে এ ভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। পরিবার বা সমাজের আশপাশে যারা আছেন তাদেরকেও সচেতন করতে হবে।


তিনি করোনা বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। শেষে পরিষদ চেয়ারম্যান রাজ বনবিহারের পাশে বিশ^ শান্তি প্যাগেডা (ধর্মীয় প্রতিষ্ঠান) এর জন্য ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ