• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

রাঙামাটিতে অভিযানে উদ্ধারকৃত ২০লক্ষ টাকার মাদক দ্রব্য ধ্বংস

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2020   Wednesday

রাঙামাটিতে বিভিন্ন স্থানে অভিযানে উদ্ধার হওয়া প্রায় ২০লক্ষ টাকার মাদক দ্রব্য আলামত ধ্বংস করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২০১৯-২০২০ অর্থবছরে রাঙামাটি পার্বত্য জেলা সদর ও জেলার বিভিন্ন উপজেলা  থেকে অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ও অবৈধ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

 

বুধবার বিকালে শহরের বিজয় স্মরণীস্থ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মশিউর রহমানের উপস্থিতিতে প্রায় ২০লক্ষ টাকার মাদক দ্রব্য আলামত ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের উপ-পরিদর্শক মো.জসিম উদ্দিন,উপ-সহকারি পরিদর্শক প্রভাত চন্দ্র মিস্ত্রিসহ কার্যালয়ের অন্যান্য কর্মচারিরা।

 

রাঙামাটি জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো.আবদুল হামিদ জানান,২০১৯ সালের ৪এপ্রিল রাঙামাটিতে তিনি যোগদানের পর থেকে গেল ২৫ মার্চ কর্মস্থল ত্যাগ পর্যন্ত জেলা প্রশাসক,গোয়েন্দা সংস্থা,সেনাবাহিনী ও পুলিশ সুপারের সার্বিক সহযোগিতায় পার্বত্য জেলা রাঙামাটিতে মাদক দ্রব্য অভিযানে ব্যাপক সফলতা অর্জন করতে পেরেছেন।  যা তার  একার পক্ষে সম্ভব হতো না।

 

তিনি আরো জানান,তার কার্য দিবসকালে বিভিন্ন সময়ে অভিযানকৃত প্রায় ২০ লক্ষ টাকার মাদক দ্রব্য আলামত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। যে সব মাদক দ্রব্য আলামত ধ্বংস করা হলো সেগুলোর মধ্যে রয়েছে দেশীয় চোলাই মদ ৩৭৮ লিটার,গাঁজা-৬০০ গ্রাম,বিদেশী বিলাতী মদ-১৮২ বোতল,বিহার ক্যান বিদেশী-২৪টি ও ইয়াবা-২০৬৪ পিচ।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মশিউর রহমান জানান, তার উপস্থিতিতে এসব মাদক দ্রব্য আলামত ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত আলামত জব্দের তালিকা দেখে দেখে তা ধ্বংস করা হয়েছে। প্রতিটি নাগরিকের দায়িত্ব মাদককে না বলা। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সবাইকে সোচ্ছার হতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
আর্কাইভ