• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বিজয় নগরে জেলা প্রশাসনের ত্রাণ সামগ্রি বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Apr 2020   Saturday

করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে  রাঙামাটি শহরের বিজয় নগর এলাকায় কর্মহীন মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে।

 

সকালে বিজয় নগর এলাকায় ১৫ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে  এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর আগে  প্রথম ধাে ২০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।  এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নেজারত ডিপুটি কালেক্টর উত্তম কুমার দাশ, সহকারি ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলাম, রাঙামাটি পৌর সভার  ৯ নং ওয়ার্ড কাউন্সিলর বেল্লাল হোসেন টিটু, সংবাদকর্মী সুপ্রিয় চাকমা শুভ, শুভ চাকমা,মেরিন চাকমাসহ বিজয় নগর এলাকার নেতৃবন্দ। 

 

জেলা প্রশাসনের নেজারত ডিপুটি কালেক্টর উত্তম কুমার দাশ বলেন, করোনা ভাইরাস এমন একটি মরণঘাতি ভাইরাস যা বর্তমান বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। সেজন্য এসময়ে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বাড়িতে অবস্থান করা অত্যান্ত জরুরী। আপনারা বাড়িতে অবস্থান করুন। আমরা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু পারি সকলের বিপদে এগিয়ে আসার চেষ্টা করবো। সেক্ষেত্রে সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।

 

উল্লেখ্য,  বিজয় নগর এলাকার হত দরিদ্র পরিবারের খাদ্য সামগ্রী বিষয়ে স্থানীয় সংবাদকর্মী সুপ্রিয় চাকমা (শুভ) জেলা প্রশাসকের কাছে বিষয়টি অবগত করলে  দু ধাপে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ