• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

গ্রামে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হলে গ্রাম ছাড়বে পাহাড়িরা!

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Apr 2020   Tuesday

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইন করবে জেলা প্রশাসন। রাঙামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়ি থেকে বাইরে থেকে আসা লোকদের সাপছড়িতে এনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে।

 

এদিকে, এ খবরে আতংকে দিন কাটাচ্ছে রাঙামাটি সদরের সাপছড়ি গ্রামের মানুষ। কোয়ারেন্টাইন করার প্রতিবাদ ও তা অন্যত্র সরিয়ে নেওয়ার দাবীতে মঙ্গলবার সকালে সাপছড়ি মধ্য পাড়ায় জড়ো হয় শতাধিক পাহাড়ি নারী-পুরুষ।


গ্রামবাসীরা বলেন, তারা বর্তমানে করোনা মুক্ত আছেন। বাইরে থেকে আসা মানুষদেরকে সাপছড়িতে এনে রাখা হলে তারা অনিরাপদ হয়ে পড়বে। জোর করে সাপছড়িতে কোয়ারেন্টাইন করা হলে তারা গ্রাম ছেড়ে চলে যাবার কথাও বলেন।


গ্রামের কার্বারী সঞ্জিরা চাকমা বলেন, করোনা ভাইরাস দেশে পাওয়ার পর গ্রাম থেকে কেউ বাইরে যেতে পারছে না প্রবেশও করতে পারছে না। আমরা কঠোরভাবে তা নিয়ন্ত্রণ করছি। কিন্তু শুনেছি এখানে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইন করা হবে। এটি গ্রামের মানুষ চায় না। এখানে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইন বানানো হলে গ্রামের মানুষ ঝুঁকিতে পড়বে। সাপছড়ি উচ্চ বিদ্যালয় ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের চারিদিকে ৮টি গ্রাম রয়েছে। এগুলো সবই করোনা ঝুঁকিয়ে পড়বে।


গ্রামের শুক্র কুমার চাকমা (৫০) বলেন, আমরা এটি করতে দিব না। যদি জোর করে করা হয় তাহলে আমরা সবাই গ্রাম ছেড়ে চলে যাব। আমরা বর্তমানে সবাই নিরাপদে আছি। বাইরে থেকে লোক এখানে আনা হলে আমরা ঝুকির মধ্যে পড়ব।


তিনি আরো বলেন, সাপছড়ি স্কুলের সামনে গভীর নুলকুপ থেকে গ্রামের মানুষ বিশুদ্ধ পানি সংগ্রহ করে। তাছাড়া এখানে সামান্য বাজার বসে। গ্রামের মানুষ তাদের উৎপাদিত জিনিস এখানে নিয়ে আসছে। কিন্তু প্রাতিষ্ঠানিক কোয়ারন্টোইন করা হলে সবকিছু বন্ধ হবে।


সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা বলেন, আমার ইউনিয়ন পরিষদের পাশে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইন করা হবে এটি আমি অবগত নই। গ্রামবাসীর মাধ্যমে জানতে পেরে জেলায় খবর নিয়ে জেনেছি খবরটি সঠিক। যেখানে কোয়ারেন্টাইন করা হবে সেখানে পাহাড়ি বাঙালী ঘন বসতি রয়েছে। চারদিকে গ্রাম রয়েছে। এখন গ্রামের মানুষ এটি চাচ্ছে না। তারা খুব আতংকে আছে। এটি অন্য জায়গায় সরিয়ে নেওয়ার দাবী তুলেছে।


গ্রামের মানুষ তার কাছে এসে অভিযোগ করেছে। তারা এটি চাচ্ছে না। করা হলে তারা গ্রাম ছাড়ার হুমকি দিয়েছেন। বিষয়টি তিনি জেলা প্রশাসনকে জানাবেন বলে জানান।

 

জেলা সমাজ সেবার উপ পরিচালক মোহাম্মদ ওমর ফারুখ বলেন, বিষয়টি ভুল বুঝাবুঝি হচ্ছে। সরকারী ছুটি শেষে তাদের কোন কর্মকর্তা রাঙামাটিতে আসলে তাদের সেখানে রাখা হবে। সেখানে কোন করোনা রোগী রাখা হবে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ