• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

কাপ্তাইয়ের গলাকাটা এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2020   Sunday

 কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফকিরেরঘোনা এলাকা থেকে গলাকাটা এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছ থানা পুলিশ। আহত যুবকের নাম মোঃ মনির আহম্মদ (২৩) পিতা- আব্দুর রব।

 

ঘটনার পরপরই এলাকা পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(কাপ্তাই সার্কেল) জুনায়েত কাউসার ও কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দিন।

 

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে,গত শনিবার(১৮ এপ্রিল) রাত প্রায় সাড়ে ৮টার সময় চন্দ্রঘোনা ইউনিয়নের ফকিরেরঘোনা এলাকায় গলাকাটা অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোঃ মনির আহম্মদ নামক ওই যুবককে উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ডাঃ জেমস বিলিয়ম জানান, আহত যুবকের গলায় ছুরিকাঘাত করা হয়েছে। আহত স্থানে সেলাই করা হয়েছে। তবে বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে তিনি জানান।চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি জানান, আহত যুবকের পরিবার গত ৮-১০ বছর পূর্বে চন্দ্রঘোনার ফকিরাঘোনা এলাকা হতে অন্যত্র চলে যায়। লকডাউনের কয়েকদিন আগে সে এখানে আবার আসে এবং ট্রলি চালক আনুর বাসায় আশ্রয় নেয়। তার পেশা সম্মন্ধে এখনো সঠিক কোন তথ্য জানা যায়নি। 

 

  কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা কি কারণে এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।তবে আহত যুবক সুস্থ হলেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ