• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

কাপ্তাইয়ে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করল আশিকা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2020   Friday

করোনা ভাইরাস সংক্রামণ মোকাবেলায় সরকারের পাশাপাশি ও বেসরকারী বিভিন্ন উন্নয়ন সংস্থা গুলোও নানা উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় কাপ্তাই  উপজেলায় করোনা প্রতিরোধে অক্সিজেন সিলিন্ডার, ফ্লুমিটার, নেবুলাইজারসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলাপমেন্ট এসোসিয়েটস।

 

২৩ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট চিকিৎসা সামগ্রী হিসেবে অক্সিজেন সিলিন্ডার, ফ্লুমিটার ও নেবুলাইজার হস্তান্তর করে বিতরণ কার্যক্রমের শুভসূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল। কাপ্তাই  উপজেলাধীন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল ও ১০ শয্যা বিশিষ্ট লগগেট হাসপাতালেও উক্ত স্বাস্থ্য সামগ্রী গুলো বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আশিকার প্রকল্প কর্মকর্তা জ্ঞান প্রিয় চাকমা, জুবময় পাংখোয়া ও অমীয় সাগর চাকমা প্রমুখ ।

 

এছাড়া, সংস্থাটি উপজেলার ৭০টি পরিবারের মধ্যে হাত ধোয়ার উপকরণও বিতরণ করেন। উপকরণ হিসেবে প্রতি পরিবারকে টেপযুক্ত বালতি, ডেটল সাবান, মগ,টিস্যু,মাস্ক, হুইল পাউডার ও লিপলেট বিতরণ করা হয়। জনসাধারণকে সচেতন করতে বিলবোর্ড স্থাপন, মাইকিং, ফেষ্টুন এবং একটি জনসমাগম স্থলে ক্লিনিং কর্ণার স্থাপন করা হয়।

 

  সংস্থার প্রকল্প কর্মকর্তা জ্ঞান প্রিয় চাকমা বলেন, আমরা করোনা ভাইরাস মোকাবেলার জন্য স্টার্ট ফান্ড, বাংলাদেশ এর সহযোগীতায় বেসরকারী সংস্থা হিসেবে সরকারের পাশাপাশি রাঙামাটি জেলার ১০টি উপজেলায় কাপ্তাই উপজেলার মত করে বিভিন্ন প্রকার স্বাস্থ্য সামগ্রী, জরুরী সহায়তা প্রদান করছি। ১০ টি উপজেলা ছাড়াও বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে হাম দূর্গত এলাকার ২শ` পরিবারকে নগদ ১ হাজার টাকা করে আর্থিক সাহয্য প্রদান করা হয়েছে। বর্তমানে সেখানে একটি ভ্রাম্যমান মেডিকেল টিম এলাকাবাসীর চিকিৎসার জন্য সর্বক্ষনিক অবস্থান করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ