• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটি শহরের ৫শ পরিবারকে ত্রাণ দিলো সিরাজুল ইসলামের পরিবার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2020   Saturday

করোনা প্রার্দূভাবে কর্মহীন হয়ে পড়া রাঙামাটি শহরের ৫ শতাধিক পরিবারের মাঝে ব্যবসায়ী সিরাজুল ইসলামের পরিবারের পক্ষ খাদ্যশষ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।


শহরের মাতৃমঙ্গল এলাকায় সিরাজুল ইসলামের ছেলে দুবাই প্রবাসী সাহাব উদ্দিন ছেলের উদ্যোগে দেয়া ত্রাণ বিতরণ উদ্ধোধন করেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, বিশিষ্ট ব্যাবসায়ী সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক টিটু বাঙ্গালী’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


ত্রাণ সামগ্রির মধ্যে রয়েছে ৮কেজি চাউল, ৫কেজি আলু, ২ কেজি পিয়াজ, মটর ছোলা দেড় কেজি ও ১লিটার সয়াবিন তেল।


বিতরণকালে দীপংকর তালুকদার এমপি বলেন, দেশের চলমান সংকটে খেটে খাওয়া দিনমজুর-অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর জন্য সরকারের পাশাপাশি সমাজের ধনী ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে।


তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় প্রশাসনের মাধ্যমে এ সকল দরিদ্র্য জনগণের কষ্ট লাঘবের জন্য বিশেষ প্রণোদনা ব্যবস্থা চালু করেছেন এবং তাদের সাহায্য-সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছেন। তিনি বলেন, এই সংকটক মুহূতে দুবাই প্রবাসী ব্যাবসায়ী সাহাব উদ্দিন বিভিন্ন এলাকার ৫শতাধিক অসহায় পরিবারদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে যে নজির স্থাপন করেছেন তেমনি অন্যান্য বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।

 

তিনি বলেন, আপনারা আতঙ্কিত হবেন না। ধৈর্য্য, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে সবাইকে এই প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে। ঘরে ঘরে সচেতনতা গড়ে তুলতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ