• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বিলাইছড়িতে প্রথমবারে একই পরিবারের দুইজনের করোনা পজিটিভ

বিলাইছড়ি প্রতিনিধিঃ : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2020   Wednesday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় প্রথমবার একই পরিবারের দুইজন করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা  বিলাইছড়ি উপজেলার স্থায়ী বাসিন্দা এবং একই পরিবারের সদস্য। এর মধ্যে ১৩ বছরের একজন শিশু ও ২০ বছরের একজন মহিলা রয়েছে। এবং সম্পর্কে তারা দেবর-ভাবী।

 

রাঙামাটি জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোস্তফা কামাল বিলাইছড়ি উপজেলায় দুইজন করোনা পজিটিভ পাওয়ার সত্যতা নিশ্চিত কওে জানান, বুধার সন্ধ্যায় আমরা চট্টগ্রাম থেকে মেইলে রিপোর্ট হাতে পেয়েছি। পজিটিভ পাওয়া নমুনাগুলো চট্টগ্রাম ভেটেনারী ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষা করা হয়েছিল।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা জানান, আক্রান্ত নার্স থেকে চিকিৎসা নেওয়ার কারণে  সন্দেহ বশত আক্রান্ত পরিবারসহ মোট ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে  গেল ১১ মে ৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবার সন্ধ্যায় বাকী ৫ জনের রিপোর্টের মধ্যে একই পরিবারের দুই জনের পজিটিভ পাওয়া যায়। আক্রান্তরা  সম্পর্কে দেবর –ভাবী।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, জেলা সিভিল সার্জন অফিস সূত্রে বুধবার সন্ধ্যায় বিলাইছড়ির ২ জন করোনা পজিটিভ পাওয়ার খবর জেনেছি। তবে সরকারীভাবে এখনো রিপোর্ট হাতে পাওয়া যায়নি।  তিনি আরো জানান, এমনিতে আক্রান্ত পরিবার লক ডাউনে রয়েছে। তারপরও  পজিটিভ সনাক্ত হওয়া বাড়ির সংলগ্ন এলাকা বুধবার থেকে লক ডাউন ঘোষণা করা হয়েছে।

 

উল্লেখ্য,  রাঙামাটি জেলা সদরে ৪ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া যায়। তার মধ্যে একজন রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্মরত নার্সও ছিলেন। আক্রান্ত মহিলাটির স্বামী সম্প্রতি তার মাকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে যান। তারা আক্রান্ত নার্স থেকে চিকিৎসা গ্রহণ করেন। পরে  তারা উপজেলায় আসার পরে প্রশাসন তাদের পুরো পরিবারকে লক ডাউনে রাখে।  তাদের পরিবারের সবার নমুনা সংগ্রহ করে পাঠানোর পর  বুধবার দুইজনের পজিটিভ পাওয়া যায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ