• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যের এক মিনিটের বাজার চালু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2020   Friday

করোনায়  মোকাবেলায়  মানবিক সহায়তা হিসেবে রাঙামাটি সেনা রিজিয়নের উদ্যাগে শুক্রবার কর্মহীন, অসহায় ও নিম্ন  আয়ের  মানুষের জন্য  অভিনব এক মিনিটের বিনামূল্য বাজার চালু করা হয়েছে।

 

রাঙামাটি মারী স্টেডিয়ামে এক মিনিটের বাজার উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান। এসময় রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃকর্নেল মোঃ রফিকুল ইসলামসহ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

সামাজিক দূরত্ব নিশ্চিত কমোত্র আধা ঘন্টার মধ্যে প্রথম দিনে কর্মহীন, দুঃস্থ, অসহায় ও নি¤œ  আয়ের  ২শ পরিবার  এই এক মিনিটের বাজারের সুবিধা পায়। এসময় জীবানুমুক্ত হওয়ার লক্ষে প্রবেশ পথে  জীবানুনাশক বুথ ও হাত ধোয়ার ব্যবস্থা করা হয়।  এক মিনিটের বাজারের মধ্যে ছিল চাল, আলু, ঢেঁড়শ, মিষ্টি কুমড়া, কচু লতিসহ নানা ধরণের সবজি। প্রতিবন্ধি ও দুঃস্থ পরিবারের তালিকা করে নির্দির্ষ্ট একটি টোকেনের  প্রদানের মাধ্যমে  বিনামূল্যে এই খাদ্য সামগ্রি  সহায়তা দেয়া হয়। বিনামূল্য এক মিনিটের বাজার  থেকে এসব খাদ্য সামগ্রি পেয়ে খুশি বাজারে আসা  নি¤œ আয়ের লোকজন।

 

রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান বলেন, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে প্রান্তিক কৃষকদের উৎপাদিত মাঠ থেকে সরাসরি সব্জি ক্রয় করা হয়েছে। এতে এই দুসময়ে কৃষকরা নায্য মূল্য পাচ্ছে। অন্যদিকে  যারা একেবারে গরীব, খেতে খাওয়া মানুষ, দিন মজুর যারা বর্তমান কষ্টের মধ্যে রয়েছেন তাদের কাছে  এই খাদ্য সামগ্রি পৌছে দিতে পারছি।  এখানে একটা বাজারের পরিবেশ রয়েছে তবে বিনামূল্যে এই খাদ্য সামগ্রি দেয়া হয়েছে। ভবিষ্যতে এই সহায়তা অব্যাহত থাকবে বলে  তিনি আশা ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ