• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটির রিজার্ভমুখে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের বস্ত্র দিলেন মনোয়ারা বেগম

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2020   Thursday

রাঙামাটি শহরের রিজার্ভমুখ এলাকার চেয়ারম্যান কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ  করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান।

 

জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান ব্যক্তিগত অর্থায়নে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে শাড়ী, লুঙ্গি বস্ত্রগুলো বিতরণ করেন। এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, গীতাশ্রম মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ দাশ গুপ্ত’সহ এলাকার গণ্যমাণ্যরা উপস্থিত ছিলেন।

 

বস্ত্র বিতরণকালে জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান বলেন, মানুষ মানুষের জন্য আর এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে আসাটাই তাদের নতুন করে বাঁচার সাহস ও প্রেরণা যোগাবে। তিনি বলেন, সমাজের প্রত্যেক বিত্তবানদের সমাজসেবা  মূলক কাজে এগিয়ে আসাটা প্রয়োজন। বিশেষ করে যে কোন দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে এসে দাড়াতে হবে। তিনি ক্ষতিগ্রস্থদের উদ্দেশে বলেন, আপনাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুশিয়ে দেওয়া হয়তো আমাদের সম্ভব না। তবুও এই দুঃসময়ে আপনাদের পাশে এসে কিছু করতে পারাটাই এখন অনেক বড় কিছু। তিনি বলেন, অসাবধানতাই অগ্নিকান্ডের মূল কারণ। তাই সাবধানতা অবলম্বন করে সচেতনভাবে সকলকে বসবাস করতে হবে। 

 

উল্লেখ, গেল ৯মে শহরের রিজার্ভমুখ এলাকার চেয়ারম্যান কলোনীতে একটি বাসা থেকে আগুনের সুত্রপাত ঘটলে মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভির্সের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ