• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে ৭ পুলিশ সদস্যসহ আরো ১০জনের পজিটিভি,মোট আক্রান্তের সংখ্যা ৫৬

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2020   Sunday

রাঙামাটিতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। উদ্বেগ দেখা দিয়েছে রাঙামাটিবাসীর।  গেল শনিবার ৭জন পুলিশ সদস্যসহ আরো ১০ জনের দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে রাঙামাটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৫৬ জনের দাড়িয়েছে ।


রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোস্তফা কামাল জানান, শনিবার চট্টগ্রাম ভেটেনারি ও এ্যানিমেল সায়েন্স (সিভাসু) থেকে ১০জনের রিপোর্টের ফলাফল পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন মানিকছড়ি পুলিশ ফাড়ির ৩ জন পুলিশ, ১জ বাবুর্চি, বেতবুনিয়া পুলিশ ফাড়ির ৩জন, লংগদু ১ জন, কাউখালী ১ জন এবং রাঙামাটি শহরের টিএন্ডটি এলাকায় ১জন।


তিনি আরো জানান, রাঙামাটি থেকে এ পর্ষন্ত ৮৬৭ জনের নমুনা সংগ্রহ করে সিভাসু-তে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫৬ জন করোনায় পজিটিভ এসেছে। বাকী ৮১১ জনের নেগেটিভ এসেছে। আক্রান্ত মধ্যে ৫ জন সুস্থ বাড়ী গেছেন এবং ৬ জনকে রাঙামাটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। বাকীরা ৪৫জন হোম আইসোলেশনে রয়েছেন।

 

উল্লেখ্য, রাঙামাটিতে সর্ব প্রথম গেল ৬ মে ১জন নার্সসহ ৪ জনের শরীরে করোনা পজিটিভ আসে। আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা আরো একজন নার্সের নমুনার ফলাফল গেল ১২ মে পজিটিভ আসে। গেল ১৩ মে ১জন রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক ও অন্যজন বেসরকারী হাসপাতালের চিকিৎসক, বিলাইছড়ি উপজেলায় ২ জন, রাজস্থলী উপজেলায় ১ জনসহ ৯ জনের পজিটিভ আসে। গেল ১৪ মে রাঙামাটি জেনারেল হাসপাতালের ১ জন নার্স ও ১ জন আয়া, জুরাছড়িতে ৬ জন এবং লংগদুতে ২ জন রয়েছেন। গেল ১৬ মে রাঙামাটি জেনারেল হাসপাতালে ১ জন নার্সের পজিটিভ আসে। গেল ১৯ মে ১৭ জনের করোনা পজিটিভ আসে এবং গেল ২২ মে ৩জন করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে একজন সরকারী চিকিৎসকসহ ৩ জন চিকিৎসক ও রাঙামাটি জেনারেল হাসপাতালের ৪জন নার্স রয়েছেন। গেল শুক্রবার বেসরকারী হাসপাতালে এক কর্মীসহ ৩ জনের দেহে করোনা পজিটিভ আসে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ