• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটির সাপছড়িতে ২৬ পরিবারকে ত্রাণ দিয়েছে কয়েক তরুণ উদ্যোক্তা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 May 2020   Friday

করোনায় কর্মহীন হয়ে পড়া রাঙামাটির মানিকছড়ি সাপছড়ি পাড়ায় ২৬ পরিবারকে ত্রাণ দিয়েছে কয়েকজন তরুণ উদ্যোক্তা।

 

এলাকাবাসীর পক্ষে ত্রাণ সামগ্রী গ্রহণ করে গ্রামের  মানুষদের মাঝে বিতরণ করেন জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য চম্পা চাকমা। ত্রাণ গ্রহীতারা তালিকা দেখে নিজেরাই সুন্দরভাবে ত্রাণগুলো বন্টন করে নেয়। এ সময় তরুণ উদ্যেক্তা সাংবাদিক হিমেল চাকমা, রাঙামাটি কাঁচাবাজারের উদ্যেক্তা উৎপল চাকমা উপস্থিত ছিলেন।

 

এ সময় হিমেল চাকমা বলেন, করোনা দুর্যোগে কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, মেডিকেল সুরক্ষা সামগ্রী প্রয়োজন হচ্ছে। এ প্রয়োজনীয়তা থেকে আমরা স্ব স্ব অবস্থান থেকে মানুষের মাঝে এসব সামগ্রী সরবরাহ করে নিরলস সেবা করে যাচ্ছি।  এ কদিনে সেবার বিনিময়ে কিছু অর্থ আয় হয়েছে এ আয় দিয়ে  কয়েকজন সমমনা উদ্যোক্তা মিলে  এ ত্রাণ কাজ হাতে নিয়েছি। এর উদ্দেশ্য মানুষকে ঘরে রাখার পাশাপাশি স্থানীয় প্রশাসনকে সহায়তা করা। এটি কার্যক্রম অব্যাহত থাকবে জানান হিমেল চাকমা।

 

জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য চম্পা চাকমা বলেন, আজকে ত্রাণ পাওয়া পরিবারগুলো  বিগত সময়ে কেউ ত্রাণ পায় নি। ইউনিয়ন পরিষদ বা জেলা প্রশাসনের ত্রান থেকে বঞ্চিত ছিল। এ বিষয়ে আমি সাংবাদিক হিমেলকে জানানোর পর তিনি এ উদ্যোগ নিয়েছেন। এ এলাকার গরীব জনগণকে যেন ত্রাণের আওতায় আনা হয় এ নিয়ে আমি জেলা প্রশাসকের সাথেও কথা বলেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ