• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে করোনায় নতুন আরো ২২ জন আক্রান্ত, আক্রান্ত বেড়ে মোট ১০৪ জন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jun 2020   Sunday

রাঙামাটিতে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি  পাচ্ছে। গেল ২৪ ঘন্টায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৮ জন এবং জেলা সদরের ১৪ জনসহ নতুন করে আরো ২২জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে  এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০৪ জনের।

 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল জানিয়েছেন, গত শনিবার রাতে চট্টগ্রাম থেকে ২৫টি রিপোর্টের  ফলাফল আসে। এর মধ্যে ৮ জনের দেহে  করোনা পজিটিভ এসেছে। এছাড়া গত শনিবার মধ্যরাতে চট্টগ্রাম থেকে আরো ৫৭ টি রিপোর্টের ফলাফলের মধ্যে ১৪টি রিপোর্ট করোনা পজিটিভ  এসেছে। তিনি আরো জানান, বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৯জন। কোয়ারেন্টাইনে রয়েছেন ১৯৭ জন। করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠৈছেন ৫০ জন।

 

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, রাঙামাটির দশ উপজেলায় করোনা আক্রান্ত রোগীরা হচ্ছে সদর  উপজেলায় ৫৫ জন, বাঘাইছড়ি উপজেলায় ২ জন,লংগদুতে মোট আক্রান্ত ৫ জন, জুরাছড়িতে ৬ জন, বিলাইছড়িতে ২ জন, রাজস্থলীতে ১ জন, কাপ্তাই উপজেলায় ২২ জন, কাউখালী উপজেলায় ১০ জন ও নানিয়ারচর উপজেলায় ১ জন। উপজেলার মধ্যে একমাত্র বরকল উপজেলায় করোনায় এখনো কোন ব্যক্তি আক্রান্ত হননি। এছাড়া  জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২জন।

 

এদিকে পাওয়ায় রাঙামাটিতে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি  পাচ্ছে। ফলে  রাঙামাটিবাসীর মাঝে আতংক দেখা দিয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ