• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটির সুবলং বাজারে অগ্নিকান্ডে ৮৭টি দোকান ও বসত ঘর পুড়ে গেছে

ষ্টাফ রিপোর্টার/বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jun 2020   Sunday

রাঙামাটির সুবলং বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৮৭টি  দোকান ও বসত ঘর পুড়ে গেছে। রোববার বিকাল পৌনে ৪টার দিকে এই অগ্নিকান্ডের  ঘটনা ঘটেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার  বিকাল পৌনে ৪টার দিকে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের  সুবলং বাজারের একটি বসত ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পড়লে আশ-পাশে থাকা ৮৭টি  দোকান ও বসত ঘর পুড়ে যায়। রাঙামাটি ফায়ার সার্ভিসকে খবর দিলে অগ্নিনির্বাপন বোটযোগে  ৩ টি টিম  স্থানীয় লোকজন ও সেনাবাহিনীর সহায়তায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

এদিকে, বাজারের মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ায় তারা দোকান ও বাসা থেকে কোন মালামাল বের করতে পারেনি। অনেকের নগদ টাকাও স্বর্ণালংকার পুড়ে গেছে। এছাড়া বেশির ভাগ দোকান করোনা ভাইরাসের কারণে তালা বদ্ধ করে রাঙামাটি শহরের বাড়ি ঘরে অবস্থা করছে বলে জানা গেছে। ¯তবে অগ্নিকান্ডে মালামালের ক্ষয় ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানা না গেলেও ১ কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানান স্থানীয়রা।

 

রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা উদয়ন চাকমা জানান, বাজারের একটি বাজারের একটি বসতঘরের গ্যাস সিল্ডিারের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় কয়েক ঘন্টা চেষ্টা  চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। মালামালের ক্ষয়ক্ষতি নিরুপন করা হচ্ছে।

 

সুবলং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুধ মিলন চাকমা  সত্যতা স্বীকার করে জানান, আগুনে ৪৭টি দোকান ও ৪০টি বসত ঘর পুড়ে গেছে। এছাড়া আগুনে একটি তথ্য সেবা কেন্দ্র ও সুবলং ইউপির গোডাউন পুড়ে গেছে।

 

উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক জানান, সুবলং বাজারে অর্ধশতের অধিক দোকান পুড়ে গেছে। রাঙাামাটি থেকে ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহায়তা আগুন নেভাতে সক্ষম হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ