• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

করোনায় রাঙামাটিতে আরো ১৮ জন আক্রান্ত, মোট আক্রান্ত ১৪৬ জন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2020   Thursday

রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গেল বুধবার রাতে রাঙামাটি নতুন করে আরো ১৮ জন করোনা আক্রান্ হয়েছেন। এই নিয়ে রাঙামাটিতে মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৪৬ জন। এ পর্যন্ত রাঙামাটি জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। করোনায় সুস্থ হয়েছেন ৬৬ জন।


জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল জানান, বুধবার রাতে চট্টগ্রাম ভেটেনারী এন্ড এনিম্যাল সায়েন্স বিশ^বিদ্যালয় (সিভাসু) থেকে ৬৬টি রিপোর্ট এসেছে। তার মধ্যে ১৮ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে রাঙামাটি জেলা সদরের ১৫ জন, কাউখালী উপজেলায় ১ জন চিকিৎসক, কাপ্তাই উপজেলায় ১ জন, নানিয়ারচর উপজেলায় ১ জন। এর মধ্যে রাঙামাটি জেলা পুলিশের ইনসপেক্টর, একজন এসআই, তিন কনস্টেবল এবং ১১ জন সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে।


রাঙামাটি শহরের পুলিশ লাইন্সে ৪ জন, এসপি অফিসের ডিবি ইন্সপেক্টর ১ জন, রিজার্ভ বাজার এলাকায় ২ জন, আপার রাঙামাটি এলাকায় ১ জন, তবলছড়ি অফিসার্স কলোনীতে ১ জন, কলেজ গেইট ১ জন, আলম ডক ইয়ার্ড ১ জন, ভেদভেদী ক্যান্টেম্যান্টে ১ জন, রাজমনি পাড়ায় ১ জন, বনরূপা ১ জন, সুখী নীলগঞ্জের নতুন পুলিশ লাইনে ১ জন, কাপ্তাইয়ে ১ জন, কাউখালীতে চিকিৎসক একজন, এবং নানিয়ারচরের ঘিলাছড়িতে ১ জন আক্রান্ত হয়ছে।


রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফিউল্লাহ জানান, বুধবার সকালে ৭ জন এবং রাতে ৬ জনসহ বুধবার মোট ১৩ জন পুলিশ সদস্যর করোনা পজেটিভ পাওয়ার তথ্য পেয়েছি। বৃহস্পতিবার তাদেরকে যথাযথভাবে আইসোলেশনে নিয়ে যাওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ