• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রোনাকালে বিউটি পার্লারে কর্মরত আদিবাসী নারীদের সার্বিক অবস্থা শীর্ষক আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2020   Sunday

‘করোনাকালে বিউটি পার্লারে কর্মরত আদিবাসী নারীদের সার্বিক অবস্থা’ শীর্ষক অনলাইন আলোচনা সভা আইপিনিউজ ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক এর সমন্বয়কারী ফাল্গুনী ত্রিপুরার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো প্রেস বার্তায় বলা হয়, শনিবার বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক এর আয়োজনে ও মিডিয়া পার্টনার আইপিনিউজ এর সহায়তায় এই অনলাইন সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক এর সদস্য সচিব  চঞ্চনা চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের  নির্বাহী পরিচালক রোকেয়া কবির,মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, আইপিডিএস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর তুলি লাবন্য ম্রং,  বিউটিশিয়ান সাবিনা রাংমা, বিউটিশিয়ান ও পার্লার মালিক কুহেলী আজিম, বিউটিশিয়ান এমেলিয়া মাজি।  সভা সঞ্চালনা করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক এর সমন্বয়কারী ফাল্গুনী ত্রিপুরা। 


রোকেয়া কবির বলেন,অপ্রাতিষ্ঠানিক খাতের মধ্যে বিউটি পার্লার অন্যতম, ফলে এ খাতের কর্মরত আদিবাসী নারীরা বেশি অসুবিধায় পড়ছে এ বৈশ্বিক মহামারি করোনার কারণে। সরকারের সহায়তা তাদেরকে বেশি প্রদান করা প্রয়োজন। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন,বিউটিশিয়ানদের পরিসর নিয়ে খুব চিন্তায় আছি। শ্রম আইন অনুসারে কীভাবে সহযোগীতা পাওয়া যায় তা দেখতে হবে। বিউটি পার্লার প্রসারে আদিবাসী নারীদের ভূমিকা প্রশংসনীয়। আদিবাসী নারীরা শুধু বিউটি পার্লারে কাজ করবে সেটা না, অন্য পেশাও খুঁজতে হবে।  এক্ষেত্রে সরকারের সুদৃষ্টি দরকার।


সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন,এ সংকটে আদিবাসী বিউটিশিয়ানরা আড়ালেই ছিলেন। বিউটিশিয়ানরা অন্যদের সাজালেও তাদের বেদনার কথা আমরা শুনিনি কখনো। তাদের থাকা, খাওয়া, নিরাপত্তা ইত্যাদি নিয়ে তাদেরকে ভাবতে হবে।


তুলি লাবন্য বলেন, বাংলাদেশে বিউটি পার্লার, সৌন্দর্য সেবাখাতে শ্রমিক হিসেবে কাজ করছে অধিকাংশ আদিবাসী নারী। দারিদ্রতা, সহজলভ্যতার কারণে আদিবাসী মেয়েরা এ পেশাকে অবলম্বন করে আর্থিক স্বচ্ছলতা আনয়নের জন্য।  করোনা মহামারী সময়ে তারা মানবেতর জীবন পার করছে। এখন তাদের বেতন বন্ধ, ঘর ভাড়া ও পরিবারের খাবারের সংকটে তাদের অনেক ঝামেলায় পড়তে হচ্ছে। সরকার এ খাতকে শিল্প হিসেবে ঘোষণা করেছে।

 

তিনি সরকারের সরকারের কাছে উক্ত ঘোষণাটি অবিলম্বে গেজেট আকারে প্রকাশ করা, মালিক ও আদিবাসী শ্রমিকদের আইনের আওতায় নিয়ে আসা, আদিবাসী বিউটিশিয়ানদের সুযোগ-সুবিধা প্রদান করাসহ কয়েকটি সুপারিশ তুলে ধরেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ