• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

দীপংকর তালুকদার এমপির পক্ষ থেকে জুরাছড়িতে সহায়তা পেল অসহায় ৫পরিবার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2020   Thursday

রাঙামাটি আসনের সংসদ সদস্য জননেতা দীপংকর তালুকদারের ঐচ্ছিক তহবিল থেকে মানবিক সহায়তা হিসেবে বৃহস্পতিবার জুরাছড়ি উপজেলার ৫ জন অসহায়কে সহায়তা হিসেবে নগদ দশ হাজার করে প্রদান করা হয়।

 

বিশেষ কারনে সংসদ সদস্য অনুপস্থিতিতে তাঁর পক্ষ হয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা  এবং জুরাছড়ি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন  উপজেলা ছাত্রলীগের সভাপতি জ্ঞানমিত্র   চাকমা, সাধারণ সম্পাদক সুদীপ্ত চাকমা বাচ্চু।   এ অনুদান ৫ জনের মাঝে তুলে দেন।

 

অসহায় ৫ জন হলেন পল্লব দেওয়ান,রিফাইন চাকমা,ধনঞ্জয় চাকমা,মদন মনি চাকমা এবং অনিল কুমার চাকমা এ সহায়তা পান। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অর্থায়নে এবং জেলা পরিষদের উদ্যেগে উপজেলা খাদ্য গুদামে ১ নং জুরাছড়ি ইউনিয়ন এবং ২ নং বনযোগীছড়া ইউনিয়নে মোট   ৮০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রান দেওয়া হয়। এতে পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরন করেন জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

 

বিতরণকালে  জেলা পরিষদ সদস্য  জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, সরকারের সকল  ঘোষিত নির্দেশনা অনুসারে সামাজিক দূরত্ব বজায়  রাখার আহবান  জানান।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ