• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

লংগদুতে সংস্কারপন্থী জেএসএসের এক সদস্য গুলিবিদ্ধ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2020   Wednesday

রাঙামাটির লংগদু উপজেলা সদরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-লারমা) সংস্কার গ্রুপের সুজয় চাকমা (২৩) নামে এক সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। উপজেলা সদরে জেএসএস কার্যালয়ে (বর্তমান সংস্কারের দখলে) পাশে গোডাউন কোয়াটারে মঙ্গবার মধ্যরাত দেড়টার সময় এঘটনা ঘটেছে। 

 

জনসংহতি সমিতি (লারমা) সংস্কার দলের  লংগদু উপজেলা শাখার সভাপতি অলঙ্গ চাকমা জানায়, গতকাল মধ্যরাতে(সন্তু) গ্রুপ ও ইউপিডিএফ গ্রুপের লোকজন যোগসাজসে অস্ত্র নিয়ে এসে তাদের উপর হামলা করেছে। তারা তখন ঘুমাচ্ছিল্মা। তাদের এক সদস্যকে গুলি করে এবং তাকে তালা দিয়ে বাইরে পেট্রোল দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে। পরে তারা পালিয়ে যায়। এঘটনার জন্য  নিন্দা জানাই।

 

তবে জেএসএস (সন্তু) দলের লংগদু উপজেলার সাধারণ সম্পাদক মনিশংকর চাকমা অভিযোগটি অস্বীকার করেছে। এটা তারা নিজেরাই নাটক সাজিয়ে তাদের উপর দোষ চাপাতে চাচ্ছে বলে তিনি  দাবী করেছেন।

 

জানা গেছে, আহত সুজয়কে প্রথমে লংগদু স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার শেষে পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  আহত সুজয় চাকমা উপজেলার লংগদু সদর ইউনিয়নের দোজরপাড়া এলাকার রাঙ্গাধন চাকমার ছেলে ।  সে জেএসএস সংস্কারের থানা কমিটির একজন সদস্য বলে সংগঠনের পক্ষ থেকে জানায়। এঘটনায় উপজেলা সদরে সাধারণ পাহাড়িদের মধ্যে চাপা আতংক বিরাজ করছে।

 

লংগদু থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর জানান, গতকাল মধ্যরাতে জেএসএস সংস্কারের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে চিকিৎসার জন্য খাগড়াছড়ি নেওয়া হয়েছে শুনেছি। তবে এনিয়ে এখনও পর্যন্ত কোন পক্ষ থেকে থানায় অভিযোগ করেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ