• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

জাতির পিতা জন্মশত বার্ষিকী উপলক্ষে জুরাছড়িতে ২০ হাজার চারা বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jul 2020   Thursday

পরিবেশ ও প্রকৃতি রক্ষায় উৎসাহিত দূরদর্শী ভাবনা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু করে ছিলেন ‘‘ বৃক্ষরোপণ অভিযান” । তারই ধারাবাহিকতায় জাতির পিতার জম্মশত বার্ষিকী স্মরন রাখতে সবাইকে বাড়ীর আঙ্গিনায় কমপক্ষে ৬টি করে ফলজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।

 

“মুজিব আহ্বান গাছ লাগাই বাড়াই বন” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


তিনি সকাল সাড়ে এগারটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ফটকে উন্নত মানের ফলজ চারা রোপনের মাধ্যমে কর্মসূচীর উদ্ভোধন করেন। পরে শিক্ষা অফিস ও জুরাছড়ি ইউনিয়ন পরিষদের নব নির্মিত ভবনের ফটকে চারা রোপন করেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, সুবলং রেঞ্জ কর্মকর্তা গঙ্গা প্রসাদ চাকমা, সহকারী শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর, বন কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা প্রমূখ।


বৃক্ষ রোপন কর্মসূচী উদ্ধোধন শেষে বন বিভাগের উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিশ্রামাগারের ফটকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেচ্ছা সেবী সংস্থাকে বিশ হাজারের অধিক ফলজ, বনজ, ভেজ চারা বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ