• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

স্বেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে
বরকলে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jul 2020   Monday

স্বেচ্ছাসেবকলীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরকলে অসহায়,দরিদ্র  পরিবার  ও শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী,শিক্ষা উপকরণ বিতরণ  করা হয়েছে।

 

সোমবার উপজেলা অাওয়ালীগের কার্যালয়ে অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলামের (মনির) সভাপতিত্বে   প্রধান অতিথি ছিলেন  সংঠনের জেলা শাখা অাওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোতালেব মুন্সি ও সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দীন (মহারাজ)।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা অাওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ভুবন মহাজন। এসময় বরকল ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি ছিংহেন রাখাইন সহ উপজেলা অাওয়ামীলীগের নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন ও  ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের  সভাপতি,সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

অনুষ্ঠান শেষে ৩০টি অসহায়, দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী ও অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাাঝে  শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী তালিকার মধ্যে রয়েছে চাল ৫কেজি, ডাল ৫০০গ্রাম, তেল ৫০০ গ্রাম,লবণ ১কেজি, সাবান ১টি, অালু ১কেজি ও পেঁয়াজ ১কেজি এবং শিক্ষা উপকরণ খাতা, কলম, জ্যামিতি বক্স রয়েছে।     

        

বরকল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম (মনির )  জানান, কেন্দ্র নির্দেশনা মোতাবেক খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ এবং বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়েছে।

 

বক্তারা বলেন, করোনা মহামারীর কারণে সারাবিশ্ব  এখন থমকে গেছে। সেই মহামারীর প্রভাবও পড়েছে বাংলাদেশে। তারই মধ্যে বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুক্ষ্মভাবে রাষ্ট্রীয় কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে এবং দেশ  উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি ,স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ রাষ্ট্রীয় উন্নয়নমূলক কাজ এবং মানবিক সহায়তা প্রদানে যথেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছে।       

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ