• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বসুন্ধরা গ্রুপের অর্থায়নে রাঙামাটিতে পিসিআর ল্যাব উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2020   Thursday

রাঙামাটিবাসীর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব উদ্বোধন করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের ৬৯ লক্ষ টাকার অর্থায়নে এই ল্যাব স্থাপন করা হয়।


রাঙামাটি মেডিকেল কলেজের নিচ তলায় পিসিআর ল্যাবের উদ্বোধন করেন করোনা পরিস্থিতির মোকাবিলায় সরকারের পক্ষ থেকে রাঙামাটি জেলায় দায়িত্বপ্রাপ্ত সচিব ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, পুলিশ সুপার আলমগীর কবির, জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা প্রমুখ। এর আগে করোনা বিষয়ে একটি জরুরী অনুষ্ঠিত হয়। সভা শেষে রাঙামাটি জেনারেল হাসপাতালের জন্য সামুদা ফুড প্রোডাক্ট লিমিটেড সৌজন্য নতুন একটি এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয় জেলা সিভিল সার্জনের কাছে।


জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, প্রতিদিন একশটি নমুনার পরীক্ষার ফলাফল দেয়া হবে। তবে উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে দুপুর ১টার মধ্যে ল্যাবে পৌছাতে হবে। তিনি আরো জানান, অপাতত শুধু রাঙামাটি জেলায় করোনা পরীক্ষার নমুনা পরীক্ষা করা হবে। অন্য দুই জেলা খাগড়াছড়ি ও বান্দরবান থেকে নমুনা দেয়া হবে কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি। তবে উদ্বোধন করা হলেও নমুনার পরীক্ষার কাজ শুরু করতে আরো ৩ থেকে ৪ দিন সময় লাগতে পারে। 


বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী বলেন, পিসিআর ল্যাব স্থাপনের অবদান সম্পূর্ন বসুন্ধরা গ্রুপের। রাঙামাটিবাসী বসুন্ধরা গ্রুপের কাছে কর্তৃজ্ঞ থাকবে আশা করি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ