• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

তপোবন অরণ্য কুটিরে প্রবারণা পূর্ণিমা পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2020   Friday

শুক্রবার রাঙামাটির সদর উপজেলা ৬ বালুখালী ইউনিয়নের কাইন্দ্যা খারিক্ষ্যং মরিচ্যাবিল এলাকার রাজবন শাখা বিহার ‘তপোবন অরণ্য কুটিরে উৎসবমূখর পরিবেশে  শুভ প্রবারণা পূর্ণিমা পালিত হয়েছে।

 

অনুষ্ঠান শুরুতেই ভিক্ষু সংঘ মঞ্চে আগমণে ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়। পঞ্চশীল গ্রহণের মধ্যে দিয়ে বুদ্ধমুর্তি দান, সংঘদান,অষ্টপরিস্কার দান, হাজার প্রদীপ দান,কল্পতরু দান, চীবর দান, ফানুসবাতি দান ও পিন্ডুদানসহ নানাবিধ দান উৎসর্গ করা হয়। বিশ্ব শান্তি তথা মানব জাতির মঙ্গল কামনায় পাঁচ মিনিট ভাবনা করেন পুর্ণ্যার্থীরা। অতীতের সমস্ত ভুল, অপরাধ,গলদ ক্ষমা প্রার্থনা পূর্বক নারী-পুরুষ বিভক্ত হয়ে অধিস্তান করা হয় প্রবারণা পূর্ণিমা। 

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ১১৬ নং রাঙ্গামাটির  ৬ নং বালুখালী ইউনিয়নের কার্বারী রনজিৎ তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি মা ও শিশু কেন্দ্রের চিকিৎসক ডাক্তার লেলিন তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন পূর্বাশা চাকমা ও দীরেন চাকমা। পুর্ণ্যার্থীদের ভক্তি ও পূজায় মুখর হয়ে উঠে কুটিরের প্রাঙ্গণ।

একে-অপরের প্রতি হিংসায় লিপ্ত না হয়ে সৎ চিন্তা ও সৎ কুশলকর্ম সম্পাদন পূর্বক নিজেকে আত্মসংযম রেখে ভগবান বুদ্ধের নিয়ম-নীতি পালনের আহ্বান জানিয়েছেন তপোবন অরণ্য কুটিরের অধ্যক্ষ ভদন্ত জিনপ্রিয় মহাস্থবির। অনুষ্ঠানে আরো ধর্মদেশনা প্রদান করেন,  বোধিপুর বনবিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত  শ্রীমৎ জিনবোধি মহাস্থবিরসহ অন্যান্য ভিক্ষু।

 

উল্লেখ্য, প্রবারণা অনুষ্ঠান বৌদ্ধদের অন্যতম একটি ধর্মীয় ও সামাজিক উৎসব। প্রবারণা শব্দের পালি আভিধানিক অর্থ হচ্ছে অনুরোধ,নিষেধ,ত্যাগ বা সমাপ্তি। যা বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাসের পরিসমাপ্তি, বর্ষাবাস ত্যাগ,প্রায়শ্চিত্ত বুঝায়। বৌদ্ধ ভিক্ষুদের তিনমাস বর্ষাবাস শেষে তাদের অজান্তে দোষ ত্রুটি হয়ে থাকলে ক্ষমা প্রার্থনার জন্য অপর ভিক্ষুদের নিকট প্রকাশ করে। এছাড়াও প্রবারণাকে আত্ম অন্বেষণ ও আত্ম সমর্পনের তিথি বলা যায়। আবার এই দিনে পূর্ণাঙ্গ অভিধর্ম দেশনা সমাপ্ত হওয়ায় এই দিবসকে অভিধর্ম দিবসও বলা হয়।

--হলিবডি২ি৪/সম্পাদনা/সআির.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ