• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটির নানিয়ারচরে আত্মকর্মসংস্থানের চেক বিতরণ

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2020   Monday

সোমবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নানিয়ারচর উপজেলার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্বকর্মসংস্থান প্রকল্প (পাইলট)এর আওতাধীন ৪৫ জন যুব/যুব মহিলাদের  গরু ক্রয়ের চেক বিতরণ করেন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

জেলা পরিষদের সদস্য ত্রিদিব কান্তি দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিষদের হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী, রাঙামাটি সদরের যুব উন্নয়ন কর্মকর্তা এস এ এম নুরুল আবছার, এ্যাডভোকেট মামুন ভূঁইয়া এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি বৃষ কেতু চাকমা বলেন, পরিষদ এই প্রকল্পটি রাঙামাটির নানিয়ারচরে পরীক্ষামূলকভাবে শুরু করেছে। দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান নামে প্রবর্তিত প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হলে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি এলাকার মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।

 

তিনি আরো বলেন, প্রশিক্ষণের মাধ্যমে গরু মোটা তাজাকরণ ও সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে মানুষ যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এ উদ্দেশ্যে ৪৫জন উপকারভোগী নিয়ে নানিয়ারচর উপজেলায় এ প্রকল্পের যাত্রা। প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হলে পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায়ও এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি প্রশিক্ষণ নিয়ে গরু পালনের পাশাপাশি বাড়ির আঙ্গিনায় সবজি চাষ, হাঁস-মুরগী পালনের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান।

 

উল্লেখ্য, অনুষ্ঠানে গরু ক্রয়ের জন্য উপকারভোগী ৪৫ জনকে জনপ্রতি ৫২ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ