• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কাউখালীতে বিজয় দিবসের আলোচনা সভায়
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করা মানে জাতীয় পতাকা ও সংবিধানকে অবমাননা করা-অংসুই প্রু চৌধূরী

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2020   Thursday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামলীগের সভাপতি অংসুই প্রু চৌধূরী বলেছেন,স্বাধীনতা বিরোধী পরাজিত শক্ররা আবারো গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এসব ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।


তিনি আরো বলেন বঙ্গবন্ধুর ভাস্কর্যর উপর আঘাত করলে, ভাস্কর্যর বিরোধিতা করে জাতির পিতাকে অসম্মানিত করলে, পুরো জাতির বুকের রক্তরণ হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করা মানে জাতীয় পতাকার সাথে বেঈমানী করেছে, তারা সংবিধানকে অবমাননা করেছে। যারা ধর্মীয় উগ্রবাদের নাম করে বাংলাদেশকে নিশ্চিহৃ করতে চায় তাদেরকে বাংলাদেশ থেকে নিমূল করতে হবে। এধরণের কার্যক্রম দেশের মাটিতে আর করতে দেয়া হবে না। এসব রাজাকারদের সংবিধান অমান্য করার অপরাধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তিনি।


বুধবার কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে কাউখালী উপজেলা আওয়ামলীলীগ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ক্যসিমং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী,কাউখালী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ক্যাজাই মারমা, সাধারন সম্পাদক এরশাদ সরকার, যুগ্ন সম্পাদক বেলাল উদ্দিন, যুবলীগের সভাপতি অংক্যজ চৌধুরী,সাধারন সম্পাদক নাজিম উদ্দিন,কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, সেচ্ছাসেবকলীগের সভাপতি মাইনুউদ্দীন,শ্রমিক লীগের সভাপতি আব্দুর রশিদ খন্দকার, কাউখালী উপজেলা মহিলা যুবলীগের সাধারন সম্পাদক শাহনাজ আক্তার, ঘাগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী সিরাজউদ্দীন কাউসার, কলমপতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমাম উদ্দীন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সালাউদ্দীন হামিদ মঞ্জু কাউখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি থুইশি প্রু মারমা সাধারন সম্পাদক শাহীন আলমসহ আওয়ামীলীগের, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধূরী বলেন,বর্তমান সরকারের আমলে সর্বত্র উন্নয়নের যে জোয়ার শুরু হয়েছে তাতে একটি মহল সরকারের এসব অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র শুরু করেছে।


তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে ক্ষুধামুক্ত হিসেবে গড়ে তুলবো। প্রতিটি ঘরে ঘরে আলো জ্বালছে। শতভাগ মানুষ যেন ঘর পায় তার ব্যবস্থা করছে সরকার। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে তিনি বলেন, কোন মানুষ যে খাদ্যের সংকটে না থাকে সে জন্য সরকার ১০ টাকা হারে চাউল বিক্রি করছে। তিনি সরকারের এসব উন্নয়ন অগ্রযাত্রাকে জনগনের দৌড় গৌড়ায় পৌছে দেয়ার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ