• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

রাঙামাটিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2020   Sunday

রোববার রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের তিনটি দুর্গম পাহাড়ি গ্রামে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক সহায়ক ফাউন্ডেশন ট্রাস্ট।

 

স্থানীয় সংগঠন সবুজ খামের সহায়তায় ‘এই শীতে পাহাড়ে উঞ্চতা পৌঁছে যাক সবুজ খামে’ শ্লোগানে  শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক সহায়ক ফাউন্ডেশন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক সুশীল প্রসাদ চাকমা। এসময় ট্রাষ্টের সভাপতি প্রগতি খীসা, নির্বাহী সদস্য রুশা চাকমা, রিন্টু খীসা, সবুজ খামের নির্বাহী প্রমী খীসা, রুদ্র রায়, জ্ঞান বিকাশ চাকমা উপস্থিত ছিলেন। এসময় পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক সহায়ক ফাউন্ডেশন ট্রষ্টের পক্ষ থেকে বন্দুকভাঙ্গার তিন গ্রামের ৭৮ শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

 

এছাড়া শনিবার খাগড়াছড়ির পানছড়িতে কম্বল বিতরণ করেছেন, ওই ট্রাস্টের নির্বাহী সদস্য জিনামণি চাকমা ও উমা চাকমা। এর আগে বান্দরবান জেলার কয়েকটি পাহাড়ি গ্রামের ৫২ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করে পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক সহায়ক ফাউন্ডেশন ট্রাস্ট এবং সবুজ খাম।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ