• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটি বাঘাইছড়ির দুরছড়ি বাজারে আগুন

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2021   Tuesday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দ্বিতীয় বৃহত্তর বাজার দুরছড়িতে ভয়াবহ আগুনে ১২ টি দোকান পুড়ে ছাই হয়েছে।  এতে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেন দুরছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম সিকদার।

 

সোমবার রাত (২৪ মে) ৯ ঘটিকায় কামার শংকর এর দোকান থেকে আগুনের সূত্র পাত হয়েছে বলে জানায় পুলিশ। এতে মুহূর্তের মধ্যে আশপাশের ১০ টি  দোকান দুইটি  গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়।  আব্দুর রহিম নামে এক ঝাড়ু  ব্যাবসায়ীর প্রায় ২৫ লক্ষ টাকার ঝাড়ু পুড়ে ছাই হয়ে যায় দাবী করেন তিনি।   এছাড়াও বাজারে অবস্থিত সরকারী প্রতিষ্ঠান টেলিটক অপারেটর কোম্পানির জেনারেটর ও টাওয়ার আগুনে ক্ষতি গ্রস্থ হয়েছে  বলে জানা গেছে।  সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সহয়তায় প্রায় এক ঘন্টা  চেষ্টার  পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।  স্থানীরা জানান বাঘাইছড়িতে কোন ফায়ার সার্ভিস স্টেশন না থাকার কারনে আগুনে এত ক্ষয় ক্ষতি হচ্ছে।  তারা দ্রুত ফায়ার  সার্ভিস ষ্টেশন স্থাপনের দাবী জানান।  ২০১৬ সালেও একবার বাজারটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছিল। উপজেলায় কোন ফায়ার সার্ভিস স্টেশন না থাকায়  বার বার আগুনে পুড়ে  ব্যাবসায়ীরা নিঃস্ব হচ্ছে বলে জানান স্থানীয় ও ব্যবসায়ীরা। 

 

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম জানান বাঘাইছড়িতে শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কাজ শুরুর উদ্যোগ নেয়া হবে।

 ---হিলবিডি/সম্পাদনা/এ.ই.

ads
ads
আর্কাইভ