• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

রাঙামাটির কতুকছড়িতে পাথর বোঝাই ট্রাকে বেইলি ব্রীজ ভেঙ্গে গিয়ে চালকসহ ৩ শ্রমিকের মৃত্যু

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2021   Tuesday

রাঙামাটির সদর উপজেলার কুতুকছড়ি এলাকায় খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে বেইলি ব্রিজ ধসে পাথরবোঝাই ট্রাক বড়মহাপুরম খালে পরে চালকসহ তিন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে পাথরবোঝাই নিয়ে খাগড়াছড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে একটি পাথর বোঝাই ট্রাক চট্টগ্রমের রাঙ্গুনিয়া থেকে খাগড়াছড়ির উদ্দেশ্য যাচ্ছিলো। এতে রাঙামাটির সদর উপজেলা ও নানিয়ারচর উপজেলা সংযোগকারী কুতুকছড়ি বাজার এলাকায় বড়মহাপুরম খালের উপর বেইলি ব্রিজ পার হওয়ার সময় বিকট শব্দ হয়। মুহুর্তের মধ্যে ব্রিজটি ভেঙে খালে পাথর বোঝাই ট্রাকটি পড়ে যায়। এতে ট্রাকের ভেতরে থাকা চালকসহ তিন নিখোঁজ হন। পরে খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসে ডুবুরিরা তিন জনের মৃত দেহ উদ্ধার করে। তাঁরা হলেন, কক্সবাজারের চকরিয়ার চালক মো. আরাফাত হোসেন (৪৫) , খাগড়াছড়ির রামগরের ট্রাকচালকের সহকারী মো. বাচ্চু মিয়া (৩৫) ও সিরাজগঞ্জের রায়পুরের মো. জহিরুল ইসলাম (৪৭)। খবর পেয়ে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ও কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এদিকে বেইলি ব্রিজ ভেঙে পড়ায় রাঙামাটি,নানিয়ারচর ও খাগাড়ছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শত শত মানুষ যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন। তবে আটকা পড়া মানুষ নৌকা ও বাঁশের ভেলা দিয়ে পারাপার হয়ে গন্তব্যে যাচ্ছেন।


কতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) মো. করিব হোসেন বলেন, ট্রাক চালকসহ তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্রীজটি ভেঙ্গে পড়ায় রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ